Tuesday, March 17, 2026

তেহরানের বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হলে পরিণাম ভালো হবে না, হুঁশিয়ারি ট্রাম্পের

Date:

Share post:

তেহরানের বিক্ষোভকারী যুবকের মৃত্যুদণ্ড যে কোন মুহূর্তে কার্যকরী করতে পারে ইরান (Iran) প্রশাসন। তেমনটা হলে ফল যে ভালো হবে না, আগেভাগেই সেই হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। সীমা অতিক্রম করলে যে খামেনেই সরকারকে ছেড়ে কথা বলা হবে না সেটা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট(US President)।

গত ডিসেম্বর থেকেই পশ্চিম এশিয়ার দেশটিতে বিক্ষোভ শুরু হয়েছে। প্রাথমিকভাবে মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হলেও পরবর্তীতে তা দেশের সর্বোচ্চ নেতৃত্বে ধর্মীয় শাসনের বিরুদ্ধে ছড়িয়ে পড়েছে। এখনও পর্যন্ত সেদেশে আড়াই হাজার মানুষের মৃত্যু হয়েছে। উত্তাল পরিস্থিতির মাঝে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার বিরুদ্ধে স্লোগান দেওয়ার অপরাধে ইরফান সোলতানি (Erfan Soltani)নামে ২৬ বছর বয়সের এক তেহরানি যুবককে গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই তাঁর পরিবারকে যুবকের মৃত্যুদণ্ডের কথা জানানো হয়েছে বলে সূত্রের খবর। সোলতানিকে কোনও আইনজীবীও দেওয়া হয়নি। ইরানের এক মানবাধিকার সংগঠন মনে করছে বুধেই সিদ্ধান্ত কার্যকর করতে পারে ইরান প্রশাসন। উদ্ভূত পরিস্থিতিতে প্রথম থেকেই বিক্ষোভকারীদের সমর্থনের বার্তা দিয়েছেন ট্রাম্প। মঙ্গলবার ট্রাম্প তাঁর সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথাও বলেন। পাশাপাশি ইরফানকে মৃত্যুদণ্ড দেওয়া হলে যে আমেরিকা তার বিরোধিতা করে কড়া পদক্ষেপ করবে সেই হুশিয়ারিও দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট।

 

spot_img

Related articles

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...