Friday, May 22, 2026

সল্টলেকে জাতীয় স্কুল জিমন্যাস্টিকসের সূচনা, বাংলা থেকে প্রতিযোগী ৫৬

Date:

Share post:

বুধবার থেকে শুরু হল ৬৯ তম জাতীয় স্কুল জিমনাস্টিকসের (National School Gymnastics Championships) আসর।    সল্টলেক আইবি গ্রাউন্ডে উদ্বোধনী অনুষ্ঠান হয়। স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া   আয়োজিত   পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দফতরের শারীর শিক্ষা ও ক্রীড়া শাখার পরিচালনায়  এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে কলকাতায়। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশেষ সচিব ও অ্যাডিশনাল   ডাইরেক্টর সুরজিৎ রায়।

অনূর্ধ্ব ১৪,১৭ ও ১৯ বছর  বালক  ও বালিকা   বিভাগের    এই প্রতিযোগিতা চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত l  সারা দেশের বিভিন্ন রাজ্যে ও   কেন্দ্রীয়  শিক্ষা প্রতিষ্ঠানের দল সহ মোট  ৩১ ইউনিট  অংশগ্রহণ করছে l সারাদেশের অনূর্ধ্ব ১৯ বছর বিভাগের ২৯০ জন  বালিকা ও  ২৪৯ জন  বালক অংশগ্রহণ করছে এবং অনূর্ধ্ব ১৭ বছর বালক বিভাগে ১৭১ জন  ও বালিকা বিভাগে ২৫০ জন অংশগ্রহণ  করছে।

সল্টলেকের সাই কমপ্লেক্স , হাওড়া জেলার ডুমুরজলা স্টেডিয়ামে  ও   গার্ডেনরিচের বি. এন. আর.স্টেডিয়ামে এই জিমনাস্টিকস প্রতিযোগিতা  অনুষ্ঠিত হবে। বাংলা থেকে প্রতিনিধির সংখ্যা ৫৬। এর মধ্যে ২৮ জন মেয়ে ও ২১ জন ছেলে   বাংলা জিমন্যাস্টিক দলের প্রতিনিধিত্ব করছে।

যুগ্ম অধিকর্তা বিদ্যালয় শিক্ষা বিভাগ অডিট এন্ড একাউন্ট   অনিরুদ্ধ চট্টোপাধ্যায়, উপ-অধিকর্তা গৌরাঙ্গ মন্ডল, শারীর শিক্ষা  ও ক্রীড়া শাখা, প্রফেসর ডঃ চিরঞ্জীব ভট্টাচার্য, উপাচার্য সহ মাধ্যমিক  ও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়  ও গৌতম পাল উপস্থিত ছিলেন।

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...