Tuesday, March 17, 2026

যুদ্ধকালীন পরিস্থিতি ইরানে, আকাশসীমা বন্ধ খামেনেইয়ের দেশের!

Date:

Share post:

একদিকে দেশজুড়ে বিক্ষোভ অন্যদিকে ক্রমাগত ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) চোখরাঙানি- দুয়ের জেরে পিছু হটতে বাধ্য হলো ইরান (Iran)! বিক্ষোভে সামিল হয়ে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতার বিরুদ্ধে স্লোগান দেওয়ার অপরাধে ইরফান সোলতানির (Erfan Soltani) মৃত্যুদন্ডের আদেশ স্থগিত করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট (US President)। পাশাপাশি আমেরিকার হামলার আশঙ্কায় নিজের দেশের আকাশসীমা বন্ধ করল ইরান। বৃহস্পতিবার থেকেই অসামরিক বিমান পরিষেবা চলছে না। এই নিয়েও একটি বিবৃতি প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া (Air India)।

মার্কিন সাইবার হামলার আশঙ্কায় পশ্চিম এশিয়ার দেশটিতে সরকারি অফিসের ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। অসামরিক বিমান পরিষেবায় এর প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে। ফলে সে দেশে থাকা ভারতীয়রা কীভাবে ফিরবেন তা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। এক্স হ্যান্ডেলে এয়ার ইন্ডিয়ার (Air India) তরফে বিবৃতিতে বলা হয়েছে, “উদ্ভূত পরিস্থিতির কারণে ইরানে আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই অঞ্চলের আকাশসীমার উপর দিয়ে যাতায়াতকারী এয়ার ইন্ডিয়ার বিমানগুলি এখন বিকল্প পথ ব্যবহার করছে। এর জেরে বিলম্ব হতে পারে।” পাশাপাশি কিছু বিমান বাতিল হতে পারে বলেও যাত্রীদের সতর্ক করা হয়েছে। আমেরিকার হুমকির ফলে হামলার আশঙ্কায় ইরান আকাশসীমা বন্ধ করেছে বলে মনে করছে কূটনৈতিক মহল। যদিও সোলতানির মৃত্যুদন্ড বাতিল করা নিয়ে তেহরানের তরফে কোনও অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি।

 

spot_img

Related articles

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...