Sunday, May 17, 2026

রাজ্যের ডিজিপি-কলকাতার পুলিশ কমিশনারকে সাসপেন্ড করার আর্জি নিয়ে শীর্ষ আদালতে ইডি

Date:

Share post:

আইপ্যাক অফিসে তল্লাশি মামলায় (ED raid in ipac office) সুপ্রিম শুনানির দিন নতুন আবেদন নিয়ে হাজির হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বৃহস্পতিবার কেন্দ্রীয় এজেন্সির তরফে শীর্ষ আদালতে (Supreme Court) আর্জি জানানো হয়েছে রাজ্যের ডিজিপি রাজীব কুমার (DGP Rajeev Kumar), কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা (CP Manoj Verma), দক্ষিণ কলকাতার ডিসিপি প্রিয়ব্রত রায়কে সাসপেন্ড করার জন্য। ইডির কাজে বাধা দেওয়ার অভিযোগে এই আবেদন করা হয়েছে বলে জানা গেছে।

তৃণমূল কংগ্রেসের (TMC) রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির (I-PAC) কলকাতা অফিসে ইডি তল্লাশি অভিযানের জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। কেন্দ্রীয় এজেন্সির তরফে তল্লাশি অভিযানে বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। পাশাপাশি এই কাজে পুলিশের শীর্ষ কর্তারা রাজ্যের প্রশাসনিক প্রধানকে সাহায্য করেছেন বলেও উল্লেখ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাল্টা রাজ্যের তরফেও সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে।

 

Related articles

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...