Sunday, May 10, 2026

থাই সিনেমার নকল! আমির খান প্রযোজিত আসন্ন ছবি ঘিরে বিতর্ক

Date:

Share post:

পরিস্থিতি এমনই যে বলিউডে নতুন সিনেমা মানেই প্রশ্ন উঠে আসে গল্পটা সত্যি না কোন বিদেশি সিনেমার নকল! ফের একবার সেই প্রশ্ন উঠল আমির খান (Amir Khan) প্রযোজিত আসন্ন ছবি ‘Ek Din’-কে ঘিরে। দক্ষিণ ভারতের অভিনেত্রী সাই পল্লবীর বলিউডে এটা প্রথম ছবি। সঙ্গে থাকছেন জুনায়েদ খান। কিন্তু বিষয়টা হয়ে গেল অন্যরকম। প্রথম পোস্টার মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের মতামত ঘিরে শুরু হয় জোর জল্পনা। এই ছবি নাকি পুরোপুরি একটা থাই সিনেমার নকল!

যদিও বিষয়টা অস্বীকার করা যাচ্ছে না। ‘Ek Din’ থাইল্যান্ডের সুপারহিট রোমান্স-ড্রামা ‘One Day’-এর অফিসিয়াল রিমেক। রিমেক রাইটস কিনে ছবিটি তৈরি হচ্ছে। তবে এর মাঝেই প্রশ্ন উঠছে একটা সময়ে বলিউড (Bollywood) ছিল সোনার খনি। তাহলে কি যত দিন যাচ্ছে বলিউড এতটাই অভাবে ভুগছে যে সবসময় বিদেশি সিনেমা বা অন্য কোন ছবির ওপর নির্ভর করতে হচ্ছে।

প্রসঙ্গত আসল থাই ছবির গল্প এক মহিলার অস্থায়ী স্মৃতিভ্রমে আক্রান্ত হওয়া নিয়ে। তাঁর অসুস্থতার সুযোগে তাঁর সহকর্মী নিজেকে তাঁর প্রেমিক হিসেবে পরিচয় দেন, যদিও মনে মনে তিনি তাঁকে ভালোবাসতেন। অল্প সময়ের জন্য হলেও তাঁর সঙ্গে মনের মত সময় কাটানোর জন্যই এই মিথ্যার আশ্রয় নিয়েছিলেন তিনি। ভালবাসা, স্মৃতিভ্রম আর অপরাধবোধের জটিল সমীকরণ নিয়ে তৈরি হয় ‘One Day’। এবার সেই গল্পের ওপর নির্ভর করে তৈরি হচ্ছে বলিউডের ‘Ek Din’। ছবির প্রযোজনায় থাকছেন আমির খান (Amir Khan) ও পরিচালনায় নবাগত সুনীল পাণ্ডে। যদিও বলা হচ্ছে গল্পের আবেগ একেবারে নতুন রূপে ধরা দেবে ভক্তদের কাছে তবে দর্শকবৃন্দ সেই ‘কপি পেস্ট’ করা ছবি দেখতে নারাজ। ছবি মুক্তি পেতে চলেছে ১ মে ২০২৬। কিন্তু রিমেক দেখতে কতটা আগ্রহী হবে দর্শক সেটাই এখন আলোচনার বিষয়।

Related articles

জ্বলল ৬০ দোকান! বিজেপি ভয় তাড়ানোর প্রতিশ্রুতিকে কটাক্ষ অভিষেকের

নির্বাচনে জয়ের পর থেকে বাংলার শহর থেকে গ্রাম - সব প্রান্তে রাজনৈতিক হিংসার ছবি স্পষ্ট হয়েছে। বিজেপির নেতারা...

বিজেপি ক্ষমতায় আসতেই কলকাতা পুলিশের ৯৩ অফিসারের বদলি

বাংলার নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয় পেয়ে প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গে সরকার গড়েছে বিজেপি (BJP)। ক্ষমতার হাত বদল হতেই শুরু...

ঘরে ফিরেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান শুভেন্দু, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সকালেও ভিড় শান্তিকুঞ্জে

পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে পঁচিশে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Subhendu...

‘সূর্যমুখী তত্ত্ব’, উৎপল সিনহার কলম 

" আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে, দলগুলি মোর রেঙে ওঠে তোমার হাসির কিরণ মেখে " সবাই জানে সূর্যমুখীর স্বভাব।...