Monday, March 9, 2026

সুপ্রিম নির্দেশে মিটছে রাজ্যের স্থায়ী উপাচার্য সমস্যা

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের ৮ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য (Vice Chancellor) নিয়োগকে কেন্দ্র করে অবসান হতে চলেছে জটিলতার। শীর্ষ আদালতের (Supreme Court) স্পষ্ট নির্দেশ,  বাকি ৩টি বিশ্ববিদ্যালয়ের (University) স্থায়ী উপাচার্য নিয়োগের বিষয়ে আচার্যকে আলোচনা করতে হবে রাজ্য সরকারের সঙ্গে।   শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী এই নির্দেশ দিয়েছেন। যে ৮টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে জট কেটেছে, সেখানে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে৷ বাকি বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ সংক্রান্ত গোটা বিষয়ে তদারকি করবে সুপ্রিম কোর্ট নিযুক্ত সার্চ অ্যান্ড সিলেকশন কমিটি৷

রাজ্যে ১১টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে জটিলতা ছিল। এর মধ্যে আচার্য ও রাজ্য সরকারের দ্বিপাক্ষিক আলোচনায় ৮টি বিশ্ববিদ্যালয়ের (University) উপাচার্য নিয়োগ সংক্রান্ত জটিলতার অবসান হয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে এই তথ্য জানান রাজ্য সরকার এবং আচার্যর তরফে সওয়াল করা দুই বর্ষীয়ান আইনজীবী। এই ৮টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করার জন্য দ্রুত পদক্ষেপ করতে হবে, নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

বাকি ৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ সংক্রান্ত জটিলতার অবসান করার জন্য চেষ্টা চালাবেন সার্চ এন্ড সিলেকশন কমিটির প্রধান প্রাক্তন প্রধান বিচারপতি ইউ ইউ ললিত। চার সপ্তাহে সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ করবেন তিনি।

রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ সংক্রান্ত জটিলতার অবসান করার জন্য উদ্যোগী হয়ে সার্চ কমিটি গঠন করেছিল সুপ্রিম কোর্ট। এই কমিটিই রাজ্য সরকার এবং আচার্য্যের সঙ্গে আলোচনা করে উপাচার্য নিয়োগ সংক্রান্ত জটিলতার অবসান করে।

spot_img

Related articles

নতুন সদস্য আসছে পরিবারে? বিশ্বকাপ জিতে আবেগে ভেসে সূর্য ফিরলেন অতীতের স্মৃতিতে

বিশ্বকাপ (World Cup) জয়ের উচ্ছ্বসের মধ্যেই নতুন সদস্যের আগমন হচ্ছে সূর্যকুমার যাদবের(Suraykumar yadav)  পরিবারে! বিশ্বকাপ জেতার পরই সমাজমাধ্যমে...

আবার ঘূর্ণাবর্ত: ভিজবে বাংলা, উত্তর থেকে দক্ষিণে কুয়াশার সতর্কতা

শনিবার থেকেই বৃষ্টি ভেজা বাংলা। তবে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া প্রবল ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবার থেকে বৃষ্টি (rain) বাড়ার...

ইরানের তিন জাহাজকে ভারতীয় বন্দরে আশ্রয়! রাজ্যসভায় কী জানালেন জয়শঙ্কর

আমেরিকা-ইজরায়েল হামলায় পশ্চিম এশিয়ার যুদ্ধের (Iran-Isreal war) পরিস্থিতি ক্রমেই আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। এই মত অবস্থায় ইরানের তিন...

রেকর্ড করল টাকা, নামল সেনসেক্স: সপ্তাহের শুরুতে জোর ধাক্কা শেয়ার বাজারে

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে একদিকে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের নাভিশ্বাস উঠছে আর একদিকে সর্বকালের রেকর্ড ছুঁয়ে পড়েছে টাকার (Rupee)...