Tuesday, May 19, 2026

বিজেপির ‘ডামি’ অধীরকে তুলোধনা অভিষেকের! মুর্শিদাবাদে টার্গেট ২২-০

Date:

Share post:

বহরমপুরে জনসমুদ্রে ভেসে রোড-শো করে কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরী তুলোধনা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অধীরকে বিজেপির ‘ডামি’ বলে তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, বিজেপির (BJP) ডামি প্রার্থীকে পরাজিত করার জন্য আপনাদের কুর্নিশ।

অভিষেক (Abhishek Banerjee) আসার আগে তাঁর রোড শো নিয়ে সাংবাদিক বৈঠককে কটাক্ষ করেন অধীর। এদিন বলতে গিয়ে একের পর এক ইস্যু তুলে তীব্র কটাক্ষ করেন তৃণমূলের সেনাপতি। অধীরকে (Adhirranjan Chowdhury) বিজেপি ডামি বলে উল্লেখ করে অভিষেক বলেন, “যবে থেকে মোদি দেশ চালাতে কবে থেকে কংগ্রেস সাংবাদিক সম্মেলন করে একটি প্রশ্ন তুলেছে? মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সব সময় প্রশ্ন তুলেছে।“

অভিষেকের কথায়, “ধর্মের ভিত্তিতে জামা কাপড় পরতে হলে বিজেপিকে উলঙ্গ থাকতে হবে। ধর্মের ভিত্তিতে খেতে হলে বিজেপিকে না খেয়ে থাকতে হবে।“ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদাহরণ তুলে অভিষেক বলেন, তিনি ভোটে দাঁড়ালে অধীর ভোট দেবেন বলেছিলেন। অভিজিৎ তো বিজেপির সাংসদ। যদি পদ্ম চিহ্নে অধীর চৌধুরী ভোট দেন তাহলে বিজেপির সেই ডেমি ক্যান্ডিডেটকে কেন এখানে রাখবেন আপনারা?“
আরও খবরবেলডাঙার অশান্তিতে উস্কানি বিজেপি আর গদ্দারের! বিস্ফোরক অভিষেক, প্ররোচনায় পা না দেওয়ার আর্জি

বহরমপুরের থেকে অধীর চৌধুরীকে হারানোর জন্য স্থানীয়দের ধন্যবাদ জানান অভিষেক। বলেন, “২০২৪ সালে আমি আপনাদের বিজেপির এজেন্টকে পরাজিত করার জন্য অনুরোধ করেছিলাম। আমি আপনাদের অনুরোধ করেছিলাম বিজেপির ডামি প্রার্থীকে পরাজিত করার জন্য এবং আপনারা অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করেছেন। আপনাদের সকলকে আমি কুর্নিশ জানাতে চাই।“

Related articles

মাথা নত করব না: পুরসভার নোটিশ নিয়ে সাফ জানালেন অভিষেক

কলকাতা পুরসভার তরফ থেকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাট রোড এবং...

ভারতে মানবাধিকার লঙ্ঘন: নরওয়েতে মোদির পথেই প্রশ্ন এড়ালো বিদেশ মন্ত্রক

সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্ব এক নম্বর দেশ নরওয়ে। তাই সেখানে সাংবাদিকও ভেবেছিলেন যে কোনও প্রশ্ন করলেই উত্তর পাওয়া...

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক জেলার পুরসভায় প্রশাসক নিয়োগ রাজ্যের

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক পুরসভায় প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার (West Bengal Govt.)। পুর আইন অনুযায়ী নতুন বোর্ড গঠন...

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...