Tuesday, May 19, 2026

ম্যাঙ্গো ইকনমিতে মালদহের যুবকদের কাজ! মোদির কাছে পরিযায়ী খুনের উত্তর দাবি তৃণমূলের

Date:

Share post:

গোটা বিশ্বে কাজের প্রয়োজনে অথবা পড়াশোনার জন্য প্রতি বছর পরিযায়ী বৃত্তি কত শতাংশ মানুষকে নিতে হয়, সেই সত্যিকেই মালদহের মাটিতে দাঁড়িয়ে অস্বীকার করার চেষ্টা চালালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কার্যত যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা বলার কারণে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা থেকে খুন করে বাংলায় ফেরৎ পাঠানো হচ্ছে, তার উত্তর দিতে পারবেন না বুঝতে পেরেই মালদহে পরিযায়ী শ্রমিকদের (migrant labour) জেলায় কাজের আশ্বাস প্রধানমন্ত্রীর (Prime Minister)। মালদহের আম ও হিমঘর নিয়ে গাল ভরা প্রতিশ্রুতি দিলেও কেন মালদহ (Maldah), মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক খুনের উত্তর দিলেন না নরেন্দ্র মোদি (Narendra Modi), প্রশ্ন বাংলার শাসকদলের।

বাংলার প্রাপ্য বকেয়া আটকে রেখে শুধুমাত্র বাংলায় ক্ষমতা দখলের জন্য মালদহের মঞ্চ থেকে স্থানীয়দের জন্য যে প্রতিশ্রুতি দেবেন নরেন্দ্র মোদি, তা প্রত্যাশিত ছিল। তবে সেই প্রতিশ্রুতি দিতে গিয়ে নরেন্দ্র মোদি তুলে ধরেন মালদহের আমের প্রসঙ্গ। মালদহ মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে এনে কাজের প্রতিশ্রুতি দিয়ে নরেন্দ্র মোদি বলেন, এখানে যখন বিজেপির সরকার আসবে তখন মালদহের কৃষক ও যুব সম্প্রদায়ের জন্য নতুন নতুন সুযোগ নিয়ে আসবে। বিজেপির সরকার মালদহের ম্যাঙ্গো ইকনমিকে (mango economy) নতুন উচ্চতায় নিয়ে যাবে। এখন কেন্দ্রের বিজেপির সরকার কিষাণমাণ্ডি, হিমঘরের (cold storage) মতো ব্যবস্থা করেছে। এই ধরনের পরিকাঠামো তৈরির জন্য দেশে ১ লক্ষ কোটি টাকার ব্যবস্থা করা হচ্ছে। এখানে সরকার গঠিত হলে বাংলাতেও হিমঘরের সুবিধা আরও বাড়াবো। এখানকার যুবকদের জন্য ফুড প্রসেসিং সেক্টরে (food processing sector) সুযোগ তৈরি করব।

অথচ গোটা দেশে পরিযায়ী শ্রমিক রয়েছে, যার প্রমাণ বর্তমান পরিসংখ্যান। সেই পরিসংখ্যান তুলে ধরে পাল্টা তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তুলে ধরেন, উনি বলছেন মালদহ মুর্শিদাবাদ থেকে মানুষ কেন বাইরে কাজের জন্য যাচ্ছে। নতুন যাচ্ছে না। কংগ্রেসি, বাম জমানাতেও যায়। বহু যুগ ধরে যায়। আবার অন্য রাজ্য থেকেও আসে। বাংলা থেকে যদি অন্য রাজ্যে ২২ লক্ষ মানুষ গিয়ে থাকেন। তবে অন্য রাজ্য থেকে দেড় কোটি মানুষ এসেছেন।

আরও পড়ুন : SIR-এ থাকবে মতুয়াদের ভোটাধিকার? এবারেও সংশয় কাটল না মোদির ভাষণে, কটাক্ষ তৃণমূলের

গোটা দেশে পরিযায়ী শ্রমিকের সত্যিকে বদলাতে পারবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে খুন হতে হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের তা তিনি ঠেকাতেই পারতেন। কিন্তু বাংলায় এসেও সেই প্রশ্নের কোনও উত্তর দিলেন না মোদি। সেখানেই কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, মালদহ মুর্শিদাবাদের ছেলেরা (migrant labour) যখন বাইরে যাচ্ছে তখন বাংলা বলার অভিযোগে তাঁদের পিটিয়ে মারা হচ্ছে – এবিষয়ে কেন নীরব নরেন্দ্র মোদি (Narendra Modi)। আপনি বাইরে যাওয়ার কথাটা বলতে পারছেন। কিন্তু বাইরে গেলে, বিশেষত বিজেপি শাসিত এলাকায় বাংলা ভাষা বলার জন্য পিটিয়ে মারা হচ্ছে সে প্রসঙ্গে কেন নীরব? কেন নিন্দা করছেন না। কেন বাংলার গরীব মানুষ, খেটে খাওয়া মানুষের সুরক্ষার কথা বলছেন না। আপনি মালদহ থেকে যাচ্ছে – বলতে পারছেন। আর মুর্শিদাবাদের ছেলেটিকে যখন খুন করা হচ্ছে আপনি তার তো নিন্দা করতে পারছেন না।

Related articles

অভয়া-কাণ্ডে ঘটনাস্থল সিল করার নির্দেশ হাইকোর্টের!

অভয়াকাণ্ডে সিবিআইকে (CBI) সম্পূর্ণ ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)। বিচারপতি শম্পা সরকার...

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...

গণতান্ত্রের জন্যে বাংলাদেশে প্রত্যাবর্তন প্রয়োজন: ‘ঘরে ফেরা’র বিষয়ে সাফ বললেন হাসিনা

বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রত্যাবর্তন প্রয়োজন। তবে, সেটা কোনও নির্দিষ্ট দিনের উপর নির্ভরশীল নয়। দাবি করেছেন...