Friday, May 22, 2026

রবিবার বেলডাঙায় ইউসুফ: দেখা করলেন মৃত আলাউদ্দিনের পরিবারের সঙ্গে

Date:

Share post:

ঝাড়খণ্ডে হিংসার শিকার বাংলার পরিযায়ী শ্রমিক। মুর্শিদাবাদের সুজাপুরের বাসিন্দা আলাউদ্দিন শেখকে বাংলা বিদ্বেষীদের হাতে খুন হতে হয় (Migrant Worker Death)। যার জেরে গত দুদিন ধরেই উত্তপ্ত বেলডাঙা। রবিবার মৃত আলাউদ্দিনের বাড়িতে গেলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। মৃতের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

রবিবার বেলডাঙার সুজাপুরের তাতলাপাড়ায় গিয়ে ঝাড়খণ্ডে মৃত আলাউদ্দিনের বাড়িতে গিয়ে দুঃখ প্রকাশ করে জানান, ” যা হয়েছে তা খুবই দুঃখজনক। এটা হওয়া একেবারেই উচিত ছিল না। আমি নিজে বারবার এই বিষয়ে কেন্দ্রকে চিঠি লিখেছি। সবাই দেশের নাগরিক। রুটিরুজির জন্য হয়তো তাঁদের রাজ্যের বাইরে যেতে হয়। কিন্তু তাঁদের উপর এই ধরনের অত্যাচার চলতে পারে না। এই পরিযায়ী শ্রমিকের মৃত্যুর পর এখানে ভুল বোঝানো, উসকানি চলেছে সমানে। যার ফলে পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছেছিলো। তবে এখন অনেকটা শান্ত হয়েছে। আমি বরাবর এখানের মানুষজনের সঙ্গে যোগাযোগ রাখি। আমরা সবসময় তৃণমূল স্তরে কাজ করি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পরিবারের দেখভাল করার প্রতিশ্রুতি দিয়েছেন। পরিবারের একজনকে সরকারি চাকরি, বাচ্চাদের শিক্ষা এবং অন্যান্য যা সাহায্য লাগে, আমরা সবই করব।” আরও পড়ুন: SIR-এর কাজের চাপে ব্রেনস্ট্রোকে আশঙ্কাজনক BLO! দাবি পরিবারের

তবে এই উত্তপ্ত পরিস্থিতির সময় দেখা না পাওয়ায় বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হয় সাংসদকে। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউসুফ জানান, আমি এখানেই ছিলাম। আমাদের সঙ্গে জনপ্রতিনিধি, বিধায়করা মাঠে নেমে সর্বদাই কাজ করছেন।

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...