Saturday, March 21, 2026

এবারই গ্রিনল্যান্ড দখল! শুল্কেও অনড় ইউরোপের ঐক্যকে ট্রাম্পের নতুন হুমকি

Date:

Share post:

ইউরোপের দেশগুলির উপর শুল্ক চাপিয়ে গ্রিনল্যান্ড দখল করার মরিয়া চেষ্টা চালিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। কিন্তু এবারে আর শুল্কের (tariff) হুমকিতে ভয় পায়নি ন্যাটো-র (NATO) অন্তর্ভুক্ত দেশগুলি। পাল্টা ঐক্যবদ্ধ হয়ে গ্রিনল্যান্ডের (Greenland) সার্বভৌমত্ব রক্ষার বার্তা দিয়েছিল আট দেশ। এবার তার পাল্টা কার্যত যুদ্ধের ঘোষণা ট্রাম্পের।

ফেব্রুয়ারি থেকে ইউরোপের আট দেশের উপর ১০ শতাংশ শুল্কের ঘোষণা করেছিলেন ট্রাম্প। আমেরিকার কথা না শুনলে জুন থেকে সেই শুল্কের (tariff) পরিমাণ ২৫ শতাংশ হবে বলেও জানিয়েছিলেন। পাল্টা ডেনমার্কের (Denmark) তরফে বিবৃতিতে জানানো হয় ন্যাটোর অন্তর্ভুক্ত এই আট দেশ – ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, নরওয়ে, সুইডেন এবং ইংল্যান্ড – ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পাশেই রয়েছে। কোনও দেশের সার্বভৌমত্ব বা জাতিগত অখণ্ডতা রক্ষার জন্য তারা একজোট রয়েছে। এই বার্তা যে আমেরিকাকেই দেওয়া হয়েছিল তা স্পষ্ট বুঝেছেন ডোনাল্ড ট্রাম্পও।

এবার গ্রীনল্যান্ড পরিস্থিতির জন্য পাল্টা ন্যাটো-কেই দায়ী করলেন ট্রাম্প। ট্রুথ হ্যান্ডেলে ট্রাম্প লিখেছেন, গ্রীনল্যান্ডকে রাশিয়ার হাত থেকে বাঁচানোর জন্য কুড়ি বছর ধরে ডেনমার্ককে (Denmark) দায়িত্ব দিয়েছিল ন্যাটো (NATO)। কিন্তু ডেনমার্ক তাতে ব্যর্থ হয়েছে। অতএব এবার সময় হয়েছে, আর সেই কাজ এবার হবে।

আরও পড়ুন : গ্রিনল্যান্ড নিয়ে ২৫ শতাংশ শুল্ক ট্রাম্পের: জবাব দেবে ইউরোপিয়ান ইউনিয়ন, দাবি ম্যাক্রোঁর

কার্যত ডেনমার্ককে শিখন্ডী করে রাশিয়াকে প্রতিহত করতে মাঠে নামতে চলেছে আমেরিকা, স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প। যদিও রাশিয়ার তরফ থেকে কোনও প্রতিক্রিয়া গ্রীনল্যান্ড পরিস্থিতিতে এখনও পাওয়া যায়নি। ট্রাম্পের শুল্ক নীতির পর ন্যাটো-ভুক্ত ইউরোপীয় দেশগুলির পাশে দাঁড়িয়েছেন কানাডার (Canada) প্রধানমন্ত্রী মার্ক কার্নিও।

Related articles

ঈদে সৌজন্য শীর্ষাণ্য-মীনাক্ষির: সিপিআইএমের পরিযায়ী প্রার্থীকে কটাক্ষ কল্যাণের

উৎসবের মরশুমে সব ধর্ম-বর্ণ-দল-মতের মিলনই বাংলাকে অন্য সব জায়গার থেকে আলাদা করে রেখেছে। এই রাজ্যের রাজনৈতিক সৌজন্যের উদাহরণ...

“স্ত্রী মানে গৃহপরিচারিকা নন”, দাম্পত্যের সংজ্ঞা বদলেছে: স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের

জেন জি-র যুগে দাঁড়িয়েও যাঁরা ভাবেন সংসার সামলানো আর রান্নাবান্না শুধুমাত্র স্ত্রীর একার দায়, তাঁদের সপাটে জবাব দিল...

কোথায় রক্ষণাবেক্ষণ: ডবল ইঞ্জিন বিহারে ভেঙে পড়ার মুখে বিক্রমশিলা সেতু

বিজেপি (BJP) জোট রাজ্য বিহারে (Bihar) গঙ্গার উপর নির্মিত অন্যতম গুরুত্বপূর্ণ বিক্রমশিলা সেতুতে (Vikramshila Bridge) ধরা পড়েছে গুরুতর...

হর্ষিতের পর আকাশদীপের চোট, নাইটদের দুশ্চিন্তার মাঝেই কেকেআরের বোলিং ব্যাটন বৈভাবের হাতে! 

নিজেদের পেস বোলিং বিভাগকে যতটা শক্তিশালী করার চিন্তাভাবনা করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), টুর্নামেন্ট শুরুর এক...