Friday, May 22, 2026

SIR শুনানিতে ডাক নেতাজি-পরিবারের সদস্যদেরও

Date:

Share post:

এসআইআর-এ শুনানির নামে কমিশনের হেনস্থা জারি। মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পাশাপাশি এই হয়রানি থেকে বাদ যাননি নোবেলজয়ী অর্মত্য সেনও। এবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) শুনানিতে ডাক পড়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) পরিবারের চার সদস্যের! বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রশ্ন ওঠে, নেতাজির প্রপৌত্রকেও কি নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? নেতাজির পরিবার যদি ভারতীয় না হন, তবে আর কে হবেন? উঠেছে এই প্রশ্ন। আরও পড়ুন: দিল্লির পর লাদাখেও জোর ভূমিকম্প! সতর্ক নজর প্রশাসনের

এই বিষয়ে চন্দ্রকুমার বসু কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেন, স্বচ্ছ ভোটার বাছার নামে ১০ কোটি মানুষকে হয়রান করছে কমিশন। তিনি প্রশ্ন তোলেন এই প্রক্রিয়া নির্বাচনের আগেই কেন? কী উদ্দেশ্য কমিশনের তা স্পষ্ট করুক— বলেও সরব হন তিনি। পাশাপাশি চন্দ্র বলেন, নির্বাচন কমিশন যেভাবে এসআইআর করছে তা সঠিক নয়। এদিনই রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে, কোচবিহারের জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মনকেও এসআইআর নোটিশ পাঠানো হয়। আগামী ২৯ জানুয়ারি শুনানিতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের। অতীতে অভিনেতা-সাংসদ দীপক অধিকারী, ক্রিকেটার মহম্মদ শামি-সহ একঝাঁক নামী ব্যক্তিত্বকে শুনানি নোটিশ পাঠানো নিয়ে বিতর্কের জন্ম দেয়। সেই আবহে এবার চন্দ্র বসুকে শুনানির নোটিশ পাঠানো নিয়ে শোরগোল শুরু হয়েছে।

Related articles

এভারেস্ট জয়ের পর মৃত্যু দুই ভারতীয়ের!

মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয়ের পর নেমে আসার সময় মৃত্যু হল ভারতীয় দুই পর্বতারোহীর (Indian Mountaineers)। শুক্রবার নেপাল...

নিজের স্ত্রীকেই একাধিকবার বিয়ে! কী রহস্য লুকিয়ে খগেশ্বরের জীবনে

দীর্ঘ ৫২ বছরের দাম্পত্য জীবন। চার সন্তানের বিয়ে হয়ে গিয়েছে, ঘরে এসেছে নাতি-নাতনিও। কিন্তু জীবনের এই সায়াহ্নে এসে...

পুলিশ কীভাবে সিদ্ধান্ত নেবে যে কে অনুপ্রবেশকারী? প্রশ্ন তুলে সরব হলেন সাকেত

তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগেই বলেছিলেন, SIR হল NRC-এর গোপন বা পরোক্ষ রূপ। এই প্রসঙ্গেই...

ছিন্নভিন্ন ভূখন্ড থেকে ছিন্নমূল জনতার নায়ক রশিদ, সাজঘরে উদ্দাম সেলিব্রেশন

আইএসএলে খেতাব জয়ের পাশাপাশি সেরা তালিকাতেও দাপট ইস্টবেঙ্গল ফুটবলারদের। ১১ গোল করে গোল্ডেন বুট জিতেছেন ইস্টবেঙ্গলের স্ট্রাইকার ইউসেফ...