Saturday, May 23, 2026

SIR: সফটওয়ার ইনটেনসিভ রিগিং! সুপ্রিম নির্দেশের পরে কমিশনের স্বচ্ছ্বতার দাবিতে সরব তৃণমূল

Date:

Share post:

“আমরা স্বচ্ছতা চাই- আমরা এর আগে ৭৫ বার বলেছি। আমরা ‘SIR’-এর বিরুদ্ধে নই।  আমরা SIR চাই, কিন্তু তা মানবিক হতে হবে, স্বচ্ছতা থাকতে হবে সেখানে। আমাদের দলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)ও একই দাবি করেছেন।  কেন জনতার উপরে বোঝা করে দেওয়া হয়েছে এসআইআর-কে?“ মঙ্গলবার, দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনকে স্বচ্ছতার পাঠ পড়াল তৃণমূল (TMC)। এদিন, সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের তিন রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ (Sagarika Ghosh), ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brian) এবং সাকেত গোখলে।

তৃণমূলের দাবি, জাতীয় নির্বাচন কমিশনকে (Election Commission) মডেল কোড অফ কন্ডাক্ট সবার উপর প্রয়োগ করতে হবে। শুধু বিরোধীদের জন্য জারি করলে হবে না।
আরও খবরভোটার তালিকা সংশোধনে কড়া নজরদারি, মঙ্গলবার থেকেই রাজ্যে ৪ স্পেশাল অবজার্ভার

ডেরেক বলেন, নির্বাচন কমিশনে গত নভেম্বরে তৃণমূলের প্রথম দরবার করার পরে ৫১ দিন হল৷ ওই সব বৈঠকের ট্র্যান্সক্রিপ্ট কোথায়? অবিলম্বে ট্র্যান্সক্রিপ্ট প্রকাশ করার দাবি জানান তিনি। তীব্র কটাক্ষ করে তৃণমূল বলে, নির্বাচন কমিশন হল হোয়াটসঅ্যাপের মাস্টার। তারা না হয় হোয়াটসঅ্যাপই (WhatsApp) প্রকাশ করুক। না হলে আমরা ট্র্যান্সক্রিপ্ট প্রকাশ করে দেব৷

এর পরেই জ্ঞানেশ কুমারকে নিশানা করে ডেরেক বলেন, ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত অমিত শাহর কো অপারেশন সচিব ছিল নির্বাচন কমিশনার ৷  ৩৭০ ধারা বিলোপের সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অ্যাডিশনাল সেক্রেটারি কে ছিলেন? কটাক্ষ করেন তৃণমূল (TMC) সাংসদ বলেন, “ভ্যানিশ ভ্যানিশ ভ্যানিশ“।

বৈঠকে কী হয়েছিল এবং গতকাল আদালতে কীহয়েছে তা দেখলেই দেশের জনতা সব বুঝতে পারবেন-মত তৃণমূলের। আজকের সাংবাদিক বৈঠক। সেখানেই তৃণমূলের দাবি, কমিশনের সঙ্গে তাদের প্রতিনিধি দলের বৈঠকের ট্রান্সক্রিপশন প্রকাশ করা হোক। কমিশন যদি না-করে, সেক্ষেত্রে তারা ট্রান্সক্রিপশন প্রকাশ করবেন বলেও জানান। ডেরেক জানান, তৃণমূল স্বচ্ছ, পরিকল্পিত SIR-র পক্ষে, পরিকল্পনাহীন SIR-র পক্ষে নয়।

Related articles

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...