Saturday, May 23, 2026

বন্যা-খরাতেও হবে ফলন: রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডলে (X-Handle) তিনি জানান, রাজ্যের আবহাওয়া ও জলবায়ুর উপযোগী চারটি নতুন উচ্চফলনশীল ধানের ভ্যারাইটি উদ্ভাবন করেছেন কৃষি দফতরের গবেষকরা। দীর্ঘ কয়েক বছরের গবেষণার পরে পুরুলিয়ার খরা প্রতিরোধ গবেষণা কেন্দ্র এবং চুঁচুড়ার ধান (Paddy) গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের হাত ধরেই এই নতুন প্রজাতিগুলি তৈরি হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মমতার কথায়, পশ্চিমাঞ্চলের খরাপ্রবণ জেলা- পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ার মতো এলাকার জন্য ‘সুভাষিনী’, ‘লহমতি’ এবং ‘মুসাফির’ নামে তিনটি নতুন ধানের (Paddy) প্রজাতি তৈরি হয়েছে। এই ধানগুলি খরিফ মরশুমে হেক্টর প্রতি ৫২ থেকে ৫৫ কুইন্টাল পর্যন্ত ফলন দিতে সক্ষম বলে দাবি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বন্যাপ্রবণ এলাকার জন্য ‘ইরাবতী’ নামে একটি নতুন প্রজাতি উদ্ভাবিত হয়েছে, যা দীর্ঘক্ষণ জলমগ্ন অবস্থায় নষ্ট হয় না এবং হেলে পড়ে না।

মুখ্যমন্ত্রী লেখেন, ২০১১ সাল থেকে এ পর্যন্ত রাজ্য সরকার কৃষকদের সুবিধার্থে গবেষণার মাধ্যমে মোট ২৫টি নতুন ফসলের প্রজাতি তৈরি করেছে, যার মধ্যে ১৫টিই ধানের ভ্যারাইটি। এই নতুন ভ্যারাইটিগুলি রাজ্যের জলবায়ু বৈচিত্র্য এবং প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকাগুলিতে কৃষি (Farmer) উৎপাদন স্থিতিশীল রাখতে সহায়ক হবে বলেই মত প্রশাসনের।
আরও খবর২৮ জানুয়ারি সিঙ্গুরের সভা মুখ্যমন্ত্রীর, মঞ্চ থেকেই আরও ১৬ লক্ষের বাংলার বাড়ি-র প্রথম কিস্তি!

কৃষি দফতর সূত্রে খবর, নতুন ভ্যারাইটিগুলি চাষে গেলে খরাপ্রবণ এবং বন্যাপ্রবণ দুই ধরনের এলাকাতেই উৎপাদন বাড়বে, পাশাপাশি কৃষকদের ঝুঁকি কমবে। গবেষকদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে আবহাওয়ার অনিশ্চয়তা মোকাবিলায় এই ধরনের অভিযোজিত ধান ভবিষ্যতে রাজ্যের খাদ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই গবেষণার সঙ্গে যুক্ত সমস্ত বিজ্ঞানীকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related articles

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...