Saturday, May 23, 2026

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন বদলের সম্ভাবনা, পাল্টাতে পারে হিয়ারিং ডেডলাইনও!

Date:

Share post:

সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পর এবার লজিক্যাল ডিস্ক্রিপেন্সির পুরো তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে (Election Commission of India)। তাই আগের ডেডলাইন মেনে আগামী ১৪ ফেব্রুয়ারি হয়তো চূড়ান্ত তালিকা প্রকাশ করা যাবে না, এমন সম্ভাবনার আভাস দিয়েছে কমিশন। এমনকি SIR শুনানির সময়সীমাও পরিবর্তিত হতে পারে বলে মনে করা হচ্ছে।

বিজেপি নির্দেশ মতো বাংলা জুড়ে অপরিকল্পিত এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন, প্রথম থেকেই এই অভিযোগ তুলে সরব রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। শুনানির নামে সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের ৯২ টি মৃত্যুর ঘটনা ঘটেছে। এসআইআর প্রক্রিয়ার অস্বচ্ছতা নিয়ে একাধিক অভিযোগ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল তৃণমূল। সেই মামলার রায়ে, লজিক্যাল ডিসক্রেপেন্সি (Logical Discrepancy) অনুয়ায়ী, শুনানিতে ডাক পাওয়া ভোটারদের তালিকা প্রকাশের কথা বলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ। এখানেই শেষ নয়, সেই তালিকা ওয়ার্ড ও পঞ্চায়েত এলাকায় টাঙানোর কথাও বলা হয়েছে। পাশাপাশি ভোটারদের তথ্য জমা নেওয়ার পর রিসিভ কপি দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কমিশন সূত্রে খবর এত নিয়ম মানতে হলে আগের ডেড লাইনের মধ্যে কাজ শেষ করা যাবে না। আরও সময় লাগবে।তাই সে ক্ষেত্রে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন বদলের সম্ভাবনাই জোরালো হচ্ছে।

 

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...