Tuesday, March 24, 2026

‘জাগো বাংলা’র স্টলে মুখ্যমন্ত্রীর তিন ভাবনা, শুরুর দিনেই উপচে পড়া ভিড়

Date:

Share post:

প্রত্যেকবারের মতো ৪৯তম বইমেলাতেও ব্যতিক্রমী ‘জাগো বাংলা‘ স্টল (Jago Bangla Stall)। মুখ্যমন্ত্রীর ভাবনাকে বাস্তবায়িত করেছেন সাংসদ দোলা সেন-সহ কর্মীরা। খুশি মমতা বন্দ্যোপাধ্যায়েরও (Mamata Banerjee)। উদ্বোধনের পরে স্টল ঘুরে দেখেন তৃণমূল সুপ্রিমো। সৌজন্য বিনিময় করেন স্টলে থাকা কর্মীদের সঙ্গে। শুরুর দিন থেকেই আকর্ষণের কেন্দ্রবিন্দু ‘জাগো বাংলা‘ স্টল। 

এবার ‘জাগো বাংলা‘-র স্টল (Jago Bangla Stall) তৈরি হয়েছে সাম্প্রতিক তিন ইস্যু নিয়ে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান বৈচিত্রের মধ্যে ঐক্য। কেন্দ্রের সরকার যে ঐক্যকে ভেঙে চুরমার করতে চাইছে।  হাতে হাত ধরে  দেশের মানুষ। সম্প্রীতিতে প্রতিশ্রুতিবদ্ধ। দ্বিতীয় বৈশিষ্ট্য হল, আক্রান্ত বাংলার মনীষা এবং মনীষী। বিজেপির (BJP) হাতে বাংলা, বাংলাভাষী, বাংলার মনীষীরা আক্রান্ত।  তাদের শ্রদ্ধা জানিয়ে দেওয়াল জুড়ে শুধুই তাদের ছবি। তৃতীয় বৈশিষ্ট হল  এসআইআর। নিবিড় তথ্য সংগ্রহের নামে ভোটার বাতিলের চক্রান্ত কমিশন ও কেন্দ্রের। তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে বাংলা জুড়ে। সেই সব মিছিল ছবি, কোলাজ জাগো বাংলার স্টল জুড়ে।  

বৈচিত্রে ভরা জাগো বাংলার স্টলে উদ্বোধনের সময় থেকেই মানুষের ভিড়। প্রতিদিন থাকবেন শিল্পীরা, গান-বাজনা-আবৃত্তির মধ্য দিয়েই চলবে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ। 

Related articles

জেলা নিয়ে বৈঠকে সভাপতি নীতীন নবীন, সেই জেলার বিজেপি কর্মীরা কলকাতায় বিক্ষোভে!

রাজনৈতিক দ্বিচারিতা করতে গিয়ে বঙ্গ বিজেপি বিধানসভা নির্বাচনের আগে কার্যত রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। গোটা বাংলা জয় করে...

ভোটে গাড়ি চাওয়া: আইন মেনেই কাজ ট্রাফিক পুলিশের, স্যোশাল মিডিয়ায় হাওয়া গরম করার চেষ্টা অরিত্রর

ভোটের জন্য গাড়ি চাওয়া নিয়ে নেট মাধ্যমে হাওয়া গরম করার চেষ্টা অরিত্র দত্ত বণিকের (Aritra Dutta Banik)। একতরফা...

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...

ISL: ভোটের জন্য বদল হতে পারে মোহনবাগান-ইন্টার কাশি ম্যাচের দিন

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফাতেই হবে ভোট। নির্বাচনের প্রভাব পড়ছে খেলাধুলাতেও। ডার্বির দিন যেমন বদল...