Tuesday, May 26, 2026

T20 WC: বয়কট করেও নয়া আবেদন বাংলাদেশের, সূচি অনুসারে ম্যাচ হবে ইডেনে?

Date:

Share post:

ভারত বিরোধিতার সুর চড়িয়ে টি২০ বিশ্বকাপ(T20 World Cup) বয়কট করেছে বাংলাদেশ(Bangladesh)। আইসিসি(ICC)  ভেন্যু বদল করার সিদ্ধান্ত খারিজ করে  দেওয়ার পরও নিজেদের অবস্থানে অনড় থেকেছে বাংলাদেশ(Bangladesh)। বয়কটের ঘোষণা করার পরও ফের আইসিসিকে ই-মেল করে খেলার সুযোগ তৈরি করতে চাইছে বিসিবি।

নিয়ম অনুসারে আইসিসির কোনও সিদান্ত মনোপুত না হলে সেটা স্বাধীন কমিটির  কাছে আবেদন করা যায়।নিরপেক্ষ কমিটির হস্তক্ষেপের দাবি তুলেছে বাংলাদেশ। ইমেলে বিসিবি অনুরোধ করেছে, বিশ্বকাপে তাদের ম্যাচগুলির স্থান পরিবর্তনের দাবি ওই কমিটির কাছে পাঠানো হোক। সেখানে যা সিদ্ধান্ত হবে, বাংলাদেশ বোর্ড তা মেনে নেবে। বিসিসির এই আর্জি আইসিসি মা্নবে কিনা তা স্পষ্ট নয়।

এদিকে বাংলাদেশের এই অবস্থান নিয়ে প্রশ্ন করা হয় বিসিসিআই সভাপতি মিঠুন মানহাসকে। কিন্তু বোর্ড সভাপতি এই প্রশ্নে কর্ণপাত করেননি। জয়পুরে দ্বিতীয় টি২০  ম্যাচের আগে তিনি সাফ বলে দেন, “আমি এখানে এসেছি শুধু ভারত-নিউজিল্যান্ড ম্যাচের জন্য।” বোর্ড সভাপতির এই নীরবতা তাৎপর্যপূর্ণ। তবে সূত্রের দাবি, এই নীরবতা কৌশলগত অবস্থান।

বাংলাদেশ ভারতের মাটিতে খেলবে না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। সেটা হলে বিকল্প দল হিসাবে স্কটল্যান্ডের বিশ্বকাপ খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাংলাদেশের পরিবর্তে ইডেনে তিনটি ম্যাচ খেলবে স্কটল্যান্ড। এছাড়াও ইডেনে খেলা হবে সুপার এইটের একটি ম্যাচ, সেখানে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হতে পারে। শর্তসাপেক্ষে একটি সেমিফাইনালও ইডেন পেয়েছে, তবে সেখানে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান কোনও দলই খেলবে না।

Related articles

ভারতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের ক্ষেত্রে এগিয়ে Zee!

বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা (FIFA World Cup Football 2026)শুরু হতে হাতেগোনা আর কয়েকটা দিন বাকি। এখনও পর্যন্ত ভারতে সবুজ...

অন্নপূর্ণা যোজনা থেকে আয়ুষ: প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম বুধবার নবান্ন থেকে প্রকাশ করা হবে। যতদিন অন্নপূর্ণা ভাণ্ডার শুরু হচ্ছে, ততদিন লক্ষ্মীর...

ছায়ানটের উদ্যোগে নজরুল পুরস্কার ২০২৬, সম্মানিত বর্ষীয়ান শিল্পী অনসূয়া 

কাজি নজরুল ইসলামের জন্মজয়ন্তী (Kazi Nazrul Islam) উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল কলকাতার সাংস্কৃতিক দল ছায়ানট (Kolkata's cultural...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দোতলা বাস উল্টে মৃত ৬, আহত ১৫

উত্তরপ্রদেশের (Utterpradesh) উন্নাও জেলায় লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৬ এবং গুরুতর জখম প্রায় ১৫ জন। মঙ্গলবার...