Tuesday, May 26, 2026

সরস্বতী পুজোর সন্ধ্যায় মধুমিতার মালাবদল, অতীত ভুলে নতুন অধ্যায় শুরুর পথে অভিনেত্রী 

Date:

Share post:

বিচ্ছেদের যন্ত্রণাকে পিছনে ফেলে রেখে প্রিয় মানুষের সঙ্গে নতুন করে জীবনের আগামী অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar Wedding)। বাঙালির ভ্যালেন্টাইনস ডে-তেই সাতপাক ঘুরতে চলেছেন টলিপাড়ার দুষ্টু মিষ্টি নায়িকা, সঙ্গী শৈশবের বন্ধু দেবমাল্য চক্রবর্তী (Debmalya Chakraborty)। বৃহস্পতিবার আইবুড়ো ভাতের পর শুক্রবার সকাল থেকেই বিয়ের রীতি পালনের ব্যস্ততা দুই বাড়িতেই। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই সরস্বতী পুজোর গোধূলি লগ্নে মালাবদল করবেন মধুমিতা (Madhumita Sarcar)।

নিজের বাড়িতে জমিয়ে আইবুড়ো ভাত খাওয়ার নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন টলিপাড়ার দুষ্টু মিষ্টি নায়িকা। শোনা যাচ্ছে এদিন সন্ধ্যায় বারুইপুরে তাঁর এক আত্মীয়র বাড়িতেই বিবাহ বাসরের আয়োজন করা হয়েছে। কনে যখন আইবুড়ো ভাত খাচ্ছেন, টলিপাড়ার নতুন ‘হবু জামাই’ তখন বৃদ্ধির অনুষ্ঠান সেরে ফেলেছেন।দেবমাল্যকে পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। প্রেমের বয়স মাত্র দু বছর কিন্তু ছোটবেলার বন্ধুত্বের কারণে সম্পর্কের গভীরতাকে উপলব্ধি করেছেন পাত্র-পাত্রী দুজনেই।

আইবুড়োভাতে খাঁটি বাঙালি মেনু থাকলেও বিয়ের রাতে অতিথিদের পাতে ঠিক কোন আইটেম আসতে চলেছে তা নিয়ে খোলসা করে কিছুই বলতে চাইছেন না সেলিব্রেটি যুগল। বসন্ত পঞ্চমীর সন্ধ্যায় ‘মধুরেণ সমাপয়েতে’র পালা। আত্মীয় ঘনিষ্ঠদের উপস্থিতিতেই বিয়ের সারবেন মধুমিতা- দেবমাল্য।

 

Related articles

কলকাতা বিমানবন্দরে কাজ চলাকালীন ছিঁড়ে পড়ল লিফট, গুরুতর আহত তিন কর্মী

কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বড়সড় বিপত্তি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার, বিমানবন্দরের ভিতরের ৩৪ নম্বর লিফটে (Elevator number 34)...

আইন ভাঙছে বিজেপির শাসক: হকারদের উপর বুলডোজার রাজনীতিতে সরব মমতা

রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অথচ তাঁর হাতেই হচ্ছে দেশের আইনভঙ্গ। আন্তর্জাতিক হকার দিবসে...

১২ দিন লড়াইয়ের শেষে হার আয়ুষের, স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের 

স্কুলে অসুস্থ হয়ে পড়ার পরও সময়মত চিকিৎসা না পাওয়ায় মৃত্যু হল নেতাজিনগরের তৃতীয় শ্রেণীর ছাত্র (Third-grade student from...

বিশেষ বিশেষ সাংসদদের ডাকব: সমন্বয়ের বার্তা দিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের ১ সাংসদ-৬ বিধায়ক

নজরে উন্নয়ন। শাসক-বিরোধী সব জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন নদিয়ার (Nadia) কল্যাণীর এপিজে আবদুল কালাম প্রেক্ষাগৃহে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী...