Thursday, March 26, 2026

টানা ২৩ ঘন্টা শিয়ালদহ মেনে ব্যাহত রেল পরিষেবা

Date:

Share post:

সপ্তাহের শেষে বিঘ্ন রেল পরিষেবা। কাঁকুড়গাছি থেকে বালি ব্রিজ পর্যন্ত কাজের জন্য এই বিশেষ ব্রেক। যার জেরে শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত বিভিন্ন সেকশনে বহু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে এর ফলে সমস্যায় পড়তে পারেন বহু যাত্রীরা।
রেলের তরফ থেকে জানানো হয়েছে মূলত শনিবার রাত দশটা থেকে রবিবার রাত নটা পর্যন্ত বন্ধ থাকবে এই লোকাল ট্রেনগুলি।

যে ট্রেনগুলি বাতিল থাকবে:
বজবজ – নৈহাটি: ৩১০৫৩ আপ।
নৈহাটি – শিয়ালদহ: ৩১৪২২, ৩১৪৪২, ৩১৪৪৬ ডাউন এবং ৩১৪৩১ আপ।
মধ্যমগ্রাম – মাঝেরহাট: ৩০৩৫৮ ডাউন এবং ৩০৩৫৭ আপ।
ক্যানিং – বারাসত: ৩৩০৬১ আপ।
নৈহাটি – মাঝেরহাট: ৩০১৫২, ৩০১৫৪ ডাউন এবং ৩০১২৩ আপ।
মাঝেরহাট – রানাঘাট: ৩০১৩৫ আপ।
বজবজ – শিয়ালদহ: ৩৪১৫৭, ৩৪১১৭ আপ।
মাঝেরহাট – হাসনাবাদ: ৩০৩২১ আপ।
বারাসত থেকে ছাড়বে ৩০৩৬১ এবং ৩০৩৩৩ মাঝেরহাট-হাসনাবাদ লোকাল।
দমদমে থামবে ৩০১৪২ গেদে-মাঝেরহাট লোকাল যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে বেশ কিছু ট্রেনের। মূলত সার্কুলার রুটের ট্রেনগুলিকে শিয়ালদহ স্টেশনে টার্মিনেট করা হবে অথবা বারাসত ও দমদমে থামিয়ে দেওয়া হবে। আরও পড়ুনঃ পরাক্রম দিবসে নেতাজিকে শ্রদ্ধা রাষ্ট্রপতির ও প্রধানমন্ত্রীর

শিয়ালদহ নর্থে থামবে: ৩৪০৫২ ও ৩৪০৫৪ নৈহাটি-বজবজ লোকাল, ৩৪০৫৬ কল্যাণী সীমান্ত-বজবজ লোকাল এবং ৩০১১২ ব্যারাকপুর-বালিগঞ্জ লোকাল।
শিয়ালদহ সাউথে থামবে: ৩১০৫১ এবং ৩১০৫৫ বজবজ-নৈহাটি লোকাল।
বারাসতে থামবে: ৩০৩৪৬ বনগাঁ-মাঝেরহাট লোকাল এবং ৩৪০৬২ বনগাঁ-ক্যানিং লোকাল।

Related articles

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

'যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে'- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে...

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...