Wednesday, May 27, 2026

সাধারণতন্ত্র দিবসের প্যারেডে পুলিশের চোখে ‘AI’ সানগ্লাস!

Date:

Share post:

আগামী সোমবার সাধারণতন্ত্র দিবসে রাজধানীতে কুচকাওয়াজ চলাকালীন দর্শকদের উপর নজর রাখতে এবার দিল্লি পুলিশের চোখে থাকবে ‘AI’ সানগ্লাস। গোটা দেশের মধ্যে দিল্লি পুলিশই (Delhi police)এই প্রথম AI সানগ্লাস ব্যবহার করতে চলেছে। লালকেল্লায় কাছে বিস্ফোরণের পর এই প্রথম কোন অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। অতএব নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দিল্লি পুলিশের বিশেষ দল ‘AI’ সানগ্লাস পরে তাই নিরাপত্তার তদারকি করতে চলেছে। এই সানগ্লাসে রয়েছে ‘অ্যাডভান্সড ফেসিয়াল রেকগনিশন সিস্টেম’ বা (FRS)। পুলিশের অতিরিক্ত কমিশনার দেবেশ মহলা এই মর্মে জানিয়েছেন নিরাপত্তার স্বার্থে প্রযুক্তিকে বিশেষভাবে ব্যবহার করা হচ্ছে এই বছর। শুধু পুলিশের সানগ্লাসেই নয়, এবছর সব সিসিটিভিতেও ‘ভিডিও অ্যানালিটিক্স’ ও FRS থাকছে।

সূত্রের খবর, এই সানগ্লাস ব্যবহারের ক্ষেত্রে পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভারতীয় কোম্পানির তৈরী এই সানগ্লাসে রয়েছে থার্মাল ইমেজিং টেকনোলজি। এই চশমা পরে কারও দিকে তাকালেই তাঁর ছবি উঠে যাবে এবং সেই ছবি দিল্লি পুলিশের ডেটাবেসে পৌঁছে যাবে। কারও গতিবিধি সন্দেহজনক মনে হলে, দিল্লি পুলিশ নিজেদের ডেটাবেসে ওই ব্যক্তির কোনও ক্রিমিনাল রেকর্ড রয়েছে কি না, সেটা দেখতে পাবে। কোনও ক্রিমিনাল রেকর্ড হিস্ট্রি পাওয়া গেলে ওই ব্যক্তিকে পুলিশ আটক করতে পারবে। পুলিশের মতে ভিড়ের মধ্যেও দুষ্কৃতীদের খুঁজে পেতে পুলিশের কাজ অনেকটাই সহজ হয়ে গেল এই সানগ্লাসের দৌলতে।

এখানেই শেষ নয়, জানা গিয়েছে একটি মোবাইলের ফোনের সঙ্গে এই সানগ্লাস ‘লিংক’ করা থাকবে। চশমা ও মোবাইল হাতে পুলিশ প্যারেডে ডিউটি করবে। প্রাথমিকভাবে ৬৫ হাজার কুখ্যাত দুষ্কৃতীর নাম-ধাম রয়েছে মোবাইলে। কেউ প্যারেডের সময় অপ্রীতিকর কোন ঘটনা ঘটানোর চেষ্টা করলেই এই চশমা তাকে ‘লাল’ রঙের মার্ক করে দেখাবে। এছাড়া কেউ নিষিদ্ধ কোনও জিনিস নিয়ে প্যারেডে ঢোকার চেষ্টা করলেও সানগ্লাসের থার্মাল ইমেজে সেটা ধরা পড়বে। বিমানবন্দরে এই প্রযুক্তি ব্যবহার করা হয় এবং এই সানগ্লাস ৫ মিটার দূর পর্যন্ত ছবি তুলতে পারবে।

 

Related articles

ছাদ থেকে পড়ে গুরুতর আহত পরিচালক অনীক দত্ত, তদন্তে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা

বহুতলের ছাদ থেকে পড়ে গুরুতর আহত চলচ্চিত্র পরিচালক (Film Director) অনীক দত্ত (Anik Dutta)। বুধবার, দুপুরে দক্ষিণ কলকাতার...

২২ জুন পেশ বাজেট, ‘সংকল্প পত্র’-এর প্রতিশ্রুতি পূরণের আশায় রাজ্যবাসী

আগামী বিধানসভা অধিবেশনেই পেশ হবে রাজ্য বাজেট(State Budget)। ভোট থাকায় এবছর ফেব্রুয়ারির বাজেট অধিবেশনে অন্তবর্তীকালীন বাজেট পেশ করেছিল...

বড় বিপদের আশঙ্কা! লেকটাউন থেকে মেসির মূর্তি সরাতে তৎপর প্রশাসন

কলকাতায় যত কাণ্ড মেসি মূর্তি(Lionel Messi statue )ঘিরেই। কয়েকদিন আগেই যুবভারতীর সামনে থেকে মূর্তিটি সরিয়ে ফেলা হয়েছিল, এবার...

আজ কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস, ঝড়-বৃষ্টিতে সামান্য কমতে পারে তাপমাত্রা! 

তীব্র গরমের মাঝেই আজ কলকাতায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির দেখা মিলতে পারে। সঙ্গে চলবে কালবৈশাখীও। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...