Friday, March 27, 2026

আজ দিনভর বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, সকাল থেকে বিকল্প রুটে যান চলাচল

Date:

Share post:

রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবাসরীয় সকাল থেকে টানা ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু (second Hooghly bridge maintenance work)। হাওড়া জেলা পুলিশের (Howrah District police) তরফে জানানো হয়েছে ভোর পাঁচটা থেকে দ্বিতীয় হুগলি সেতুতে কাজ শুরু হয়েছে, তাই আপাতত রাত ন’টা পর্যন্ত ব্রিজের উপর দিয়ে কোনও গাড়ি যাবে না। সে ক্ষেত্রে বিকল্প রুটের কথাও বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। রবিবার এমনিতেই ছুটির দিন হওয়ায় এই পরিবর্তনের ফলে ট্র্যাফিকে খুব একটা বড় সমস্যা হবে না বলে মনে করা হচ্ছে।

১৯৯২ সালে উদ্বোধন হওয়া এই কেবল সেতুর ১৯ টি কেবল বদলানোর কাজ চলছে। চলতি বছরের মে মাসের মধ্যে রক্ষণাবেক্ষণের কাজ সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu) বন্ধ থাকায় কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে বেশ কয়েকটি বিকল্প রুটের কথা জানানো হয়েছে।

  • • খিদিরপুর দিক থেকে সিজিআর রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা পূর্বমুখী সব ধরনের গাড়ি, হেস্টিংস ক্রসিং থেকে বাম দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যাতে সেন্ট জর্জেস গেট রোড – স্ট্র্যান্ড রোড – হাওড়া ব্রিজ ব্যবহার করা যায়।
  • • জে অ্যান্ড এন আইল্যান্ড দিক থেকে কে.পি. রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা পশ্চিমমুখী সব ধরনের যানবাহন, ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
  • • এজেসি বোস রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা পশ্চিমমুখী সব ধরনের যানবাহন, টার্ফ ভিউ থেকে অ্যাট-গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

Related articles

মিছিল ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি: নিয়ন্ত্রণে পরিস্থিতি

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ্যে রামনবমী পরিচালনার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই মতো রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে রামনবমী...

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...