Wednesday, May 27, 2026

বাংলাদেশে সংখ্যালঘু নিধন অব্যাহত: নরসিংদীতে ঘুমন্ত যুবককে পুড়িয়ে খুন

Date:

Share post:

ফের বাংলাদেশে সংখ্যালঘু হত্যা। ওসমান হাদীর মৃত্যুর পর বাংলাদেশে(Bangladesh law and order) আইন-শৃঙ্খলা বারবার প্রশ্নের মুখে পড়েছে। প্রশ্ন উঠেছে অন্তবর্তী সরকার মহাম্মদ ইউনূসের(Mohammed Younus) ভূমিকা নিয়েও। পরিস্থিতি সামাল দিতে তিনি যে কোনও ভূমিকা পালন করছেন না তা ফের একবার প্রমাণিত। এবার নরসিংদীতে এক সংখ্যালঘু যুবককে জীবন্ত পুড়িয়ে খুনের অভিযোগ উঠল। মৃত যুবকের নাম চঞ্চল ভৌমিক। শুক্রবার রাতে ২৩ বছর বয়সী ওই যুবককে গ্যারেজের ভিতর জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে বলে অভিযোগ।

চঞ্চল কুমিল্লা জেলার লক্ষীপুর গ্রামের বাসিন্দা। বাবার মৃত্যুর পর তিনিই পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। গত ছ’বছর ধরে চঞ্চল নরসিংদী পুলিশ লাইনের পাশে মসজিদ মার্কেট এলাকার একটি গ্যারেজে কাজ করতেন। রাতে সেখানেই ঘুমাতেন। ঘটনার দিন রাতে যুবক সেই গ্যারেজেই ছিলেন। অভিযোগ গভীর রাতে কয়েকজন দুষ্কৃতি গ্যারেজের শাটার বন্ধ করে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেন। পরে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ গিয়ে ঝলসে যাওয়া চঞ্চলের মৃতদেহ উদ্ধার করে। আরও পড়ুনঃ হু-কে বদনাম করেছে আমেরিকা: কড়া জবাব বিশ্ব স্বাস্থ্য সংস্থার

নরসিংদী থানার এসপি আব্দুল্লাহ আল ফারুকী জানিয়েছেন প্রাথমিকভাবে একটি সিসিটিভি ফুটেজ তাঁদের হাতে এসেছে। কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। বাইরে থেকেও আগুন লাগানো হতে পারে বলেও তিনি সন্দেহ প্রকাশ করেছেন। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

Related articles

রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে লোকভবনে মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবির (RN Ravi) সঙ্গে দেখা করতে বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ লোকভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী...

কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ED অভিযান!

বুধবার সকাল সকাল কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Former CM Pinarayi Vijayan) বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান ঘিরে...

পুরী থেকে আটক তৃণমূল বিধায়ক দিলীপ!

তেরো দিন ধরে পুলিশের সঙ্গে লুকোচুরি খেলার পর অবশেষে আটক দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল...

ম্যাজিক মোমেন্টসকে ব্যান করার প্রতিবাদ, ফোরাম- ফেডারেশনের বিরুদ্ধে আইনি পথে লীনা-পুত্র অর্ক

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর গোটা ইন্ডাস্ট্রি আঙ্গুল তুলেছে, প্রযোজনার সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments)...