Tuesday, March 31, 2026

দেশের অর্থনীতির ৮ গুণ ছাড়ালো সোনার দাম! ঊর্ধ্বমুখী রুপোর দামও

Date:

Share post:

২০২৬ শুরু হতেই বিশ্ব বাজারের সঙ্গে তাল রেখে বাড়া শুরু করেছিল ভারতের সোনার দাম। প্রজাতন্ত্র দিবসেও তার ব্যতিক্রম হল না। শেষ পর্যন্ত বিশ্ববাজারে দামের নিরিখে ভারতে সোনার দাম (gold price) ৩৫ ট্রিলিয়ন ডলার ছুঁল। যেখানে ভারতের অর্থনীতি (Indian economy) বর্তমানে ৪.১৩ ট্রিলিয়ন মার্কিন ডলার, সেখানে এই দাম কার্যত আমেরিকা ও চিনের বাজারকেও ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস।

রবিবার সোনার যা দাম ছিল সোনার তার থেকে আরও বাড়ল দাম। সোমবার ১০ গ্রাম গয়নার সোনার দাম (gold price) দাঁড়ালো ১,৫০,৭৫০ টাকা। অর্থাৎ বাস্তবেই দেড় লাখ ছাড়ালো সোনার দাম। খুচরো পাকা সোনার ১০ গ্রামের দাম ১,৫৮,৬০০ টাকা। পাকা সোনার বাটের ১০ গ্রামের দাম ১,৫৭,৮৫০ টাকা।

আরও পড়ুন : বিশ্বকাপের আগে মেক্সিকোর স্টেডিয়ামে বন্দুকবাজের হামলা, প্রশ্নের মুখে নিরাপত্তা

তবে সোনার থেকেও ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে রুপোর দাম। সোনার দাম যেখানে ১৮ শতাংশ বেড়েছে, সেখানে রুপোর দাম বেড়েছে ৫১ শতাংশ। রুপোর বাটের ১ কেজির সোমবার দাম হয়েছে ৩,৩৪,৬০০ টাকা। একইভাবে খুচরো রুপোর ১ কেজির দাম হয়েছে ৩,৩৪,৭০০ টাকা।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...