Tuesday, March 31, 2026

T20 WC: ভারতীয় দলে বদল! ওয়াশিংটন-তিলকের বিকল্প বেছে নিতে হবে নির্বাচকদের?

Date:

Share post:

টি২০ বিশ্বকাপ ( T20 World Cup)শুরু হতে হাতে গোনা কয়েকটা দিন বাকি,  ইতিমধ্যেই  নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ জিতে নিয়েছে ভারত, হাতে এখনও ২ ম্যাচ আছে।  এই দুই ম্যাচে পরীক্ষা নীরিক্ষার সুযোগ পাবেন গম্ভীর। তবে টি২০ বিশ্বকাপে ( T20 World Cup) ভারতীয় দলের বদল হতে পারে।  দুই ক্রিকেটারকে নিয়ে কিছুটা সমস্যা আছে।

বিশ্বকাপের আগে চোট পেয়ে চিন্তা বাড়িয়েছেন তিলক বর্মা(Tilak Varma)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি ২০ ওভারের ম্যাচে খেলতে পারেননি।  ভারতীয় বোর্ড জানিয়েছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচেও খেলতে পারবেন না তিলক বর্মা।

বিজয় হাজারে ট্রফির সময় তিলক ভার্মার পেটে অস্ত্রোপচার করা হয়েছিল এবং দুই সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম তিনটি ম্যাচে তাঁকে খেলার জন্যে রাখা হয়নি। তিনি বর্তমানে বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে রয়েছেন। সেখানেই সুস্থ হয়ে উঠছেন।

যদিও তিলকের বিশ্বকাপে খেলা নিয়ে সমস্যা নেই বলে জানিয়েছে বোর্ড। জানানো হয়েছে, তিলক অনুশীলন শুরু করেছেন। তবে তাঁকে নিয়ে ঝুঁকি নেওয়া হচ্ছে না। বরং কিছুটা সময় নিয়েই পরবর্তী সিদ্ধান্ত নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

দ্বিতীয় নাম ওয়াশিংটন সুন্দর(Washington Sundar)।ওয়াশিংটন সুন্দর হয়তো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন না। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র জানিয়েছে, বোর্ডের মেডিক্যাল দল সুন্দরকে দু’সপ্তাহ বিশ্রাম নিতে বলেছে। তার পর সুন্দরের চোট খতিয়ে দেখে নির্বাচকেরা সিদ্ধান্ত নেবেন। ফলে সুন্দরের বিকল্প বাছতে হবে দলকে।

এই তালিকায় প্রথমেই আছেন রবি বিষ্ণোই, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে নজর কেড়েছেন। চার ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। একটি ভাল ক্যাচ ধরেছেন। পাশাপাশি তৈরি থাকতে বলা হয়েছে রিয়ান পরাগকেই।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...