Sunday, March 29, 2026

ডায়মন্ড হারবারের ‘সেবাশ্রয়’-এ স্বাস্থ্য পরীক্ষা অভিষেক-পত্নী রুজিরার, ঘুরে দেখলেন দোতলা শিবির

Date:

Share post:

শুধু মুখে বলা নয়, ডায়মন্ড হারবারকে (Diamond Harbour) সত্যিই আপন বলে মনে করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর সেই কারণেই সব সময় সেখানকার মানুষের পাশে দাঁড়ান স্থানীয় তৃণমূল সাংসদ। সেখানে এখন চলছে ‘সেবাশ্রয় 2’ শিবির (Sebaashray Camp)। আর সোমবার সেই শিবিরের স্বাস্থ্য পরীক্ষা করলেন স্বয়ং অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। একই সঙ্গে দোতলা স্বাস্থ্য শিবির ঘুরে দেখেন তিনি।

নিজের লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভায় এক এক করে ‘সেবাশ্রয়’ (Sebaashray Camp) শেষ করে এখন ডায়মন্ড হারবারে শিবির চলছে। সোমবার বেলায় সেখানে উপস্থিত হন অভিষেক-পত্নী। নিজের স্বাস্থ্য পরীক্ষা (Health Camp) করান তিনি। দোতলা শিবিরের পুরোটাই ঘুরে দেখেন। রোগী ও তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেন।

নিজের লোকসভা কেন্দ্রের মানুষের জন্য সেবাশ্রয় চালু করেছেন অভিষেক। চলছে সেবাশ্রয় 2 শিবির। এতদিন পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের গণ্ডিতেই ছিল এই স্বাস্থ্যশিবির। এবার তার পরিধি বেড়ে নন্দীগ্রামে চলছে সেবাশ্রয়। ডায়মন্ড হারবারের সেবাশ্রয়ের মডেল ক্যাম্প যে শুধু নামেই ‘মডেল’, তা নয়—পরিকাঠামোতেও নজিরবিহীন। এই প্রথম ডায়মন্ড হারবারের এসডিও মাঠে হয়েছে দোতলা শিবির। রয়েছে সম্পূর্ণ আইসিইউ-ও। সেবাশ্রয় শিবিরের পরিকাঠামো অত্যন্ত উন্নত। এদিন খোদ সাংসদ-পত্নী সেখানে স্বাস্থ্য পরীক্ষা করানোয় আপ্লুত চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা।

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...