Sunday, May 31, 2026

মাঘের ঠান্ডায় বাধা, ঘূর্ণাবর্ত-ঝঞ্ঝার জোড়া ফলায় শীতের অকাল বিদায়ের সম্ভাবনা!

Date:

Share post:

ক্যালেন্ডারের পাতায় পৌষ-মাঘ শীতকাল (winter) হলেও বসন্ত পঞ্চমী থেকেই মূলত ঋতুরাজের আগমন ঘটে। কিন্তু তাই বলে ঠান্ডার ইনিংস যে এভাবে বেপাত্তা হয়ে যাবে সেটা আশা করেনি বাঙালি। পৌষ জুড়ে দিব্যি শীতের আমেজ বজায় ছিল, কিন্তু মাঘ মাস পড়তেই ঘূর্ণাবর্ত-ঝঞ্ঝার জোড়া ফলা এসে হাজির। ভোরের দিকে শিরশিরানি থাকলেও বেলা গড়াতেই রোদের প্রভাবে যথেষ্ট অস্বস্তি বাড়ছে। যেভাবে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে তাতে অকাল শীত বিদায়ের সম্ভাবনার কথা বলছে হাওয়া অফিস (Alipore Weather Department) ।

শীতের এই ভোলবদলের জন্য আবহাওয়াবিদরা অবশ্য ঝঞ্ঝা কাঁটাকেই দায়ী করেছেন। বুধবার দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৭ এবং ১৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে, দক্ষিণ পঞ্জাবের উপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে ৷ দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সাত জেলায় কুয়াশার দাপট থাকবে।যার মধ্যে রয়েছে কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া ও উত্তর ২৪ পরগনা। উত্তরবঙ্গে শীতের প্রভাব রয়েছে। দার্জিলিং এবং কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।

 

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...