Saturday, May 30, 2026

IND vs NZ T20: বিশ্বকাপের আগে দুরন্ত ব্যাটিং রিঙ্কু-দুবের, নিয়মরক্ষার ম্যাচে হার ভারতের

Date:

Share post:

নিউজিল্যান্ডের(Newzeland) বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচে হার ভারতের(India)। ৫০ রানে জিতল কিউয়িরা। হোয়াইট ওয়াশের স্বপ্ন অধরাই থাকল, নিয়মরক্ষার ম্যাচে টিম ইন্ডিয়ার হারের পর সিরিজের ফল ৩-১ ।

সিরিজ জয় আগেই নিশ্চিত হওয়ায়  এই ম্যাচে পরীক্ষা-নীরিক্ষার পথে হাঁটেল কোচ গৌতম গম্ভীর। অন্তত প্রথম তিন ম্যাচে সিরিজ জয়ের পর ভারতের দল নির্বাচন দেখে তাই মনে হল। একজন ব্যাটসম্যান কম খেলালেন। শ্রেয়স আইয়ারকে প্রথম একাদশে রাখা হয়নি। ফর্মে থাকা ঈশান কিশন চোটে খেলতে না পারায় কোনও ব্যাটার নয় নেওয়া হল অর্শদীপ সিংকে।

ওপেনিং জুটিতে ১০০ রান যোগ করে কিউয়িরা, ডেভন‌ কনওয়ে (৪৪) এবং টিম সেইফার্ট (৬২)। কিন্তু তারপরই পতনের শুরু। মিডল ওভারে কোনও পার্টনারশিপ গড়ে তুলতে পারেনি নিউজিল্যান্ড।ভারতের বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২১৫ রান তোলে নিউজিল্যান্ড। কুলদীপ ও অর্শদীপ দুটি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় ভারত। ইনিংসের প্রথম বলেই ম্যাট হেনরিকে ছক্কা হাঁকাতে গিয়ে ০ রানে আউট হলেন অভিষেক শর্মা। গত দুই ম্যাচ ভালো খেললেও এই ম্যাচে ফ্লপ অধিনায়ক সূর্যকুমার। ডাফির বলে তাঁর হাতে ক্যাচ দিয়েই ব্যক্তিগত ৮ রানে সাজঘরে ফেরেন স্কাই।

৩০ বলে ৩৯ রান করলেন রিঙ্কু, তবে ধামাকা দেখালেন শিবম দুবে। ২৩ বলে ৬৫ রান করেন। বিধ্বংসী ইনিংসে ছিল ৭টি ছয়, ৩টি চার।ভারত ১৬৫ রানেই অল আউট হয়ে যায়।

Related articles

শিক্ষাঙ্গনেই ফিরতে চাই! অন্নপূর্ণা যোজনার কাজে নারাজ বিএলও-রা

অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Vander) প্রকল্পে কাজ করতে নারাজ বসিরহাটের (Basirhat)বহু বিএলও। হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাঁদের বিডিও অফিসে ডাকা...

জন্ম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: মুখ্যমন্ত্রীকে অনুরোধ শমীকের

দেশের উন্নয়নে জনসংখ্যা নিয়ন্ত্রণ যে বড় ভূমিকা নেয়, এবার সেই কথাই নতুন সরকারের স্বাস্থ্য দফতরের অনুষ্ঠানে মনে করিয়ে...

অরূপ রায়কে কালিমালিপ্ত করার চেষ্টা! মিথ্যা অভিযোগ আনতে গিয়ে ব্যাকফুটে গেরুয়া শিবির

ইদ উপলক্ষে রাজ্য সরকারের পাঠানো বিভিন্ন উপহার সামগ্রী এলাকাবাসীদের মধ্যে বিতরণ না হওয়ায় জেলাশাসকের দফতরের গুদামে ফেরত পাঠাচ্ছিলেন...

সোনারপুরে চোখে আঘাত অভিষেকের: নেত্রীর নির্দেশে ভর্তি হাসপাতালে

সোনারপুরে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...