Sunday, May 31, 2026

টি২০ বিশ্বকাপ গম্ভীরের অগ্নিপরীক্ষা! জল্পনার মাঝেই মুখ খুললেন বোর্ড সচিব

Date:

Share post:

দুয়ারে টি২০ বিশ্বকাপ। চাপের প্রেসার কুকারে থেকেই বিশ্বকাপে নামছেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir )। সাম্প্রতিক সময়ে টেস্টে একেবারেই ভালো ফলাফল করতে পারেনি ভারতীয় দল। এমনকি নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে (Team India)। বিসিসিআইয়ের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে টি২০ বিশ্বকাপে ফলাফল ভালো না হলে গম্ভীরকে কোচের পদ থেকে সরানো হতে পারে।

সমালোচকরা কোচ গম্ভীরকে (Gautam Gambhir) নিশানা করেছেন। অনেকেই তাঁকে কোচের পদ থেকে সরানোর দাবি জানিয়েছেন । টেস্টে অন্য কাউকে কোচ করা উচিত, বলেও দাবি উঠেছে । শোনা যাচ্ছিল যে, টি-২০ বিশ্বকাপের পরে গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে । যদিও বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া(Debjit Saikia)এই সম্ভাবনাকে সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছেন।

গুঞ্জনের মাঝেই নীরবতা ভেঙেছেন বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া। তিনি বলেন, “গৌতম গম্ভীরকে সরানোর কোনও পরিকল্পনা নেই। তিনি বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ এবং প্রত্যেকের মতামত দেওয়ার অধিকার আছে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বিসিসিআইয়ের ক্রিকেট কমিটি ও নির্বাচকদের হাতেই থাকে।”

এখানেই থেমে না থেকে বোর্ড সচিব আরও বলেন, “সত্যি কথা বলতে গেলে, বোর্ডের একটি ডেডিকেটেড ক্রিকেট কমিটি রয়েছে, যেখানে প্রাক্তন ক্রিকেটাররা অন্তর্ভুক্ত । তারাই সিদ্ধান্ত নেয়। নির্বাচনের জন্য আমাদের ৫ জন নির্বাচক রয়েছেন, যারা এর যোগ্য। কোনও চূড়ান্ত সিদ্ধান্ত এই কমিটি এবং নির্বাচকরাই নেন ।”

Related articles

রাজধানীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, মৃত অন্তত ৯

দিল্লিতে পাঁচ তলা বাড়ি ভেঙে দুর্ঘটনা। শনিবার সন্ধ্যায় মেহরৌলি এলাকায় বহুতল ভেঙে পড়ায় (building collapse) অন্তত ৯ জনের...

দমদমে হকার উচ্ছেদ, মধ্যরাতে চলল বুলডোজার

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকে পুনর্বাসন ছাড়াই একের পর এক রেল স্টেশন চত্বরে হকার...

সোনারপুরে অভিষেককে নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৬

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তীব্র জনরোষের মুখে পড়ে...

জুলাই থেকেই রাজ্যে চালু স্মার্ট মিটার! কয়েক দফা শর্ত দিল কেন্দ্র

বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। বিজেপি (BJP) ক্ষমতায় আসতেই কেন্দ্রের বিভিন্ন প্রস্তাব ও প্রকল্প বাস্তবায়িত করতে একাধিক পদক্ষেপের...