Tuesday, June 2, 2026

কোনও দুর্ঘটনাই আকস্মিক নয়: আনন্দপুরের দুর্ঘটনাস্থলে পরিদর্শনের পরে মন্তব্য রাজ্যপালের

Date:

Share post:

ঘটনার পরে কেটে গিয়েছে ৫দিন। এত পরে ঘটনাস্থলে রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Anand Bose)। শুক্রবার আনন্দপুরের (Anandapur) পুড়ে যাওয়া কারখানা, গোডাউন পরিদর্শন করেন রাজ্যপাল। মহাত্মা গান্ধীর মৃত্যুদিনে বারাকপুরের গান্ধীঘাটে শ্রদ্ধা জানিয়ে সেখান থেকে তিনি যান নাজিয়াবাদে। ঘটনাস্থল পরিদর্শন করে আনন্দ বোসের মত, কোনও দুর্ঘটনাই আকস্মিক নয়। প্রতিটি ঘটনার পিছনেই কোনও না কোনও কারণ থাকে।

রাজ্যে কোনও ঘটনা বা দুর্ঘটনা ঘটলেই দ্রুত ব্যবস্থা নেয় রাজ্য প্রশাসন। কিন্তু তা সত্ত্বেও সেখানে গিয়ে মন্তব্য করেন সি ভি আনন্দ বোস। সোমবার ভোররাতে আনন্দপুর এলাকায় একটি মোমো কারখানা ও গোডাউনে (Godown) বিধ্বংসী আগুন লাগে। শুক্রবার সকাল পর্যন্ত ২৫ টি দেহাংশ উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। তদন্তে নেমে পুলিশ (Police) প্রথমে ডেকরেটর সংস্থার মালিক গঙ্গাধর দাসকে গ্রেফতার করে পুলিশ। এবার মোমো সংস্থার দুই আধিকারিককেও গ্রেফতার করা হয়েছে।

মহাত্মা গান্ধীর মৃত্যুদিন উপলক্ষ্যে এদিন সকালে বারাকপুরে গান্ধীঘাটে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল। সেখান থেকে যান আনন্দপুরে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আনন্দপুরের ঘটনা মর্মান্তিক, দুঃখজনক। প্রশাসন ঘটনার তদন্ত করলে সঠিক কারণ বেরিয়ে আসবে।

এর পরেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আনন্দ বোস (C V Anand Bose) বলেন, প্রশাসনকে আরও বেশি সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। এই ধরনের মর্মান্তিক ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, তার জন্য আগাম ব্যবস্থা নেওয়াই সবচেয়ে জরুরি। মন্তব্য করেন রাজ্যপাল। তবে, প্রশাসনের দিকে এবার আর নিশানা করেননি আনন্দ বোস। উল্টে বলেন, শুধু ঘটনার পর দায় ঠেলে দেওয়া বা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে কোনও লাভ হয় না বরং এই পরিস্থিতিতে প্রশাসনের উচিত বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

Related articles

আন্তর্জাতিক ষড়যন্ত্রে পহেলগাম-হামলা! ‘হামাস’ যোগের ইঙ্গিত NIA-র চার্জশিটে

পহেলগাম জঙ্গিহানার (Pahalgam Attack) তদন্তে এবার আন্তর্জাতিক যোগসূত্র খুঁজে পেল তদন্তকারী সংস্থা NIA (NIA Investigation)। তদন্তকারীদের অনুমান, এই...

তৃণমূলকে ব্যান করা উচিত! মন্ত্রী হয়েও ‘নিদান’ দিলীপের

মন্ত্রী হওয়ার পরেও নিদান দিলীপ ঘোষের (Dilip Ghosh)। এবার দুর্নীতির দায়ে গোটা তৃণমূল (TMC) দলটাকেই ব্যান করার নিদান...

ঘরের মাঠেই বিদেশ সফর! এশিয়ান গেমসের আগে প্রস্তুতি সিরিজ ভারতের

দেশের মাটিতেই এবার বিদেশ সফর করবে ভারতীয় দল(India)। আগামী সেপ্টেম্বর মাসে আফগানিস্তানের(Afghanistan ) টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে দিল্লিতে।...

তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ, ঝড়বৃষ্টি উত্তরে

জুন মাসের শুরু থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা দক্ষিণবঙ্গবাসীর জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মাসের দ্বিতীয় দিনেও তীব্র গরমে হাঁসফাঁস...