Tuesday, June 2, 2026

জবাবদিহি নাপসন্দ! গোপনীয়তার দোহাই দিয়ে কোপ RTI আইনে

Date:

Share post:

RTI আইনের মূল উদ্দেশ্য ছিল স্বচ্ছতা, দায়বদ্ধতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করা। কিন্তু মোদি সরকারের জবাবদিহি নাপসন্দ। মেহুল চোকসি, নীরব মোদি, বিজয় মালিয়া এই অভিযুক্তরা দেশ থেকে টাকা নিয়ে পালিয়েছেন। কেন পালালেন-সহ আরও প্রশ্নের উত্তর আর না দেওয়ার ব্যবস্থা করেছে মোদি সরকার। জবাব দেওয়ার জন্য বার বার আরটিআই বিজেপিকে (BJP) অস্বস্তি ফেলেছে। এই কারণেই আরটিআই আইনকে দুর্বল করার প্রচেষ্টা।

বৃহস্পতিবার দুপুরে লোকসভায় ‘অর্থনৈতিক সমীক্ষা ২০২৫-২৬’ রিপোর্ট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman)। অভিযোগ উঠেছে, গোপনীয়তার অজুহাতে সেখানেই আরটিআই-কে দমানোর চেষ্টা হয়েছে। সীতারমণ রিপোর্ট পেশ করে আরটিআই আইনের ‘পর্যালোচনা এবং সংশোধনের’ প্রস্তাব দেওয়া হয়েছে। একইসঙ্গে গোপনীয়তার অজুহাতে আরটিআই আইনের আওতা থেকে কিছু অভ্যন্তরীণ নথি ও ড্রাফট রিপোর্ট বাদ দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। সমীক্ষা রিপোর্টে দাবি, বেশি তথ্য প্রকাশ প্রশাসনিক সিদ্ধান্তের প্রক্রিয়ার অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। যদিও তা মানতে রাজি নন, তথ্যের অধিকার আন্দোলন কর্মীদের একাংশ। তাঁদের অভিযোগ, এর ফলে তথ্য গোপন করে জনবিরোধী পদক্ষেপের পরিসর তৈরি করতে চাইছে কেন্দ্র।
আরও খবরভূস্বর্গে লুকিয়ে জইশ জঙ্গি! কিশতওয়ারে চিরুনিতল্লাশি নিরাপত্তাবাহিনীর 

প্রথম UPA সরকারের আমলে ২০০৫ সালে তথ্যের অধিকার আইন তৈরি হয় দেশে। এই আইনের দৌলতে সাধারণ মানুষ সরকারের কাছে জবাবদিহি চাইতে পারে।তথ্যের আইন, ২০০৫-এর ধারা ২ (এফ) অনুযায়ী, সরকারি রেকর্ড, রিপোর্ট, মেমো এবং সার্কুলার ‘তথ্য’ হিসাবে গণ্য হয়, যা নাগরিকরা চাইতে পারেন। আরটিআই আইন গণতন্ত্রে জবাবদিহির ব্যবস্থা নিশ্চিত করে, এবার কি তাহলে সেই পথ বন্ধ করতে চাইছে মোদি সরকার? এই প্রশ্নই সর্বত্র।

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...