Tuesday, June 2, 2026

বিদায় নিচ্ছে শীত, সপ্তাহ শেষে কুয়াশার দাপট উত্তরে, জানুন আবহাওয়ার আপডেট

Date:

Share post:

বিদায়ের পথে শীত।  জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই শীতের(Winter) দাপট কমছ সঙ্গে তাপমাত্রার পারদ বাড়ছে। দক্ষিণবঙ্গে শনিবার সামান্য কমলো তাপমাত্রা। আজ শহরের তাপমাত্রা ২২ ডিগ্রি। ফেব্রুয়ারির শুরুতে, অর্থাৎ আগামী সপ্তাহে ফের চরবে পারদ। তবে সকাল আর রাতের দিকে শীতের আমেজ বজায় থাকবে ৷

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দুই দিন মোটামুটি হালকা মেঘলা থাকবে আকাশ। আর তার  কারণ হল পশ্চিমী ঝঞ্ঝা। এই ঝঞ্ঝাই আকাশ মেঘলা করছে। পাশাপাশি বাড়াচ্ছে তাপমাত্রা বলে মনে করছে আবহাওয়া(Weather) দফতরের বিশেষজ্ঞরা।

 

আলিপুর আবহাওয়া(Weather) দফতর সূত্রে খবর, জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে দক্ষিণবঙ্গের সাত জেলায়। একই চিত্র দেখা যাবে উত্তরবঙ্গেও। শুধু তা-ই নয়, দার্জিলিঙে তুষারপাত কিংবা হালকা বৃষ্টি হতে পারে! হালকা বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও।

কিন্তু বেলা বাড়লেই কার্যত শীত উধাও হয়ে যাচ্ছে। হালকা গরম থাকছে। স্বাভাবিক বা তার উপরে দিন ও রাতের তাপমাত্রা থাকছে। আগামী পাঁচ থেকে সাত দিনে তাপমাত্রার ওঠানামা চলবে। তবে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে তাপমাত্রার ওঠানামা।

দক্ষিণের পর আসা যাক উত্তরবঙ্গের কথায়।  দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরের জেলাগুলিতে। দৃশ্যমানতা ৫০ মিটার নেমে আসতে পারে দু-এক জায়গায়।   উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করে যেতেই কুয়াশার দাপট থাকছে। মূলত পরিষ্কার আকাশ।

 

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...