Tuesday, June 2, 2026

স্কটিশ চার্চ কলেজের ছাত্রীর রহস্যমৃত্যু! তদন্তে পুলিশ

Date:

Share post:

স্কটিশ চার্চ কলেজের (Scottish Church College) ছাত্রীর স্বাভাবিক মৃত্যু (mysterious death)! হস্টেলে অচৈতন্য অবস্থায় উদ্ধার করার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে তা এখন স্পষ্ট জানা যায়নি। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে নখ ও রক্ত। ঘটনায় তদন্ত শুরু করেছে বড়তলা থানার পুলিশ।

মৃত ছাত্রীর নাম ঋষিতা বণিক। ত্রিপুরা থেকে পড়াশোনা করতে কলকাতায় আসেন ঋষিতা। স্কটিশ চার্চ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি। ২৮ জানুয়ারি ঋষিতার মা তাঁকে বারবার ফোন করে না পেলে শেষে তাঁর রুমমেটকে ফোন করে। অবশেষে অচৈতন্য অবস্থায় তাঁকে হস্টেলে সিকরুমে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। আরও পড়ুন: বয়স থেকে বাবার নাম: লজিকাল ডিসক্রিপেন্সিতে শুনানি হাজিরা মিমির

জানা গিয়েছে, মৃতের পাকস্থলীতে রহস্যজনক পদার্থের উপস্থিতি মিলেছে। ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আসল ঘটনা জানতে তদন্ত শুরু করেছে বড়তলা থানার পুলিশ।

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...