Wednesday, June 3, 2026

কেন্দ্রীয় বাজেট ঘোষণার দিন দাম বাড়ল গ্যাসের

Date:

Share post:

ফেব্রুয়ারির প্রথম দিন সকাল থেকে সবার নজর কেন্দ্রীয় বাজেটের (Union Budget 2026) দিকে। তবে নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman) সেই ঘোষণার আগেই ফেব্রুয়ারির ১ তারিখে বাড়ল গ্যাসের দাম।দিল্লি থেকে মুম্বই এবং কলকাতা থেকে চেন্নাই—দেশের বড় বড় শহরসহ সারা দেশেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি (commercial LPG cylinder price hike) পেয়েছে যা আজ থেকেই কার্যকরী হবে।

মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে সোনা রুপা থেকে পেট্রোল-গ্যাসের দামে স্বস্তি চাইছে সাধারণ মানুষ। সকাল ১১টায় সংসদে বাজেট পেশ করার সঙ্গে সঙ্গে এই সংক্রান্ত কোনও ঘোষণা হয় কিনা সেদিকে নজর গোটা দেশের। তবে তার আগেই রবিবার তেল কোম্পানিগুলি ১৯ কিলোগ্রাম ওজনের কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দামই বাড়িয়েছে। বাজেটের দিন এই সিলিন্ডারের দাম সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানা গেছে । ১৪ কিলোগ্রাম ওজনের গৃহস্থালির LPG সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি বলেই খবর। এই সিলিন্ডারের দাম আজ পর্যন্ত কলকাতায় ৮৭৯ টাকা, দিল্লিতে ৮৫৩ টাকা,মুম্বইয়ে ৮৫২ টাকা,চেন্নাইয়ে ৮৬৮ টাকা রয়েছে। বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় খুব স্বাভাবিক ভাবেই রেস্টুরেন্ট কিংবা অনলাইন খাবার অর্ডারে দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে।

 

Related articles

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...

কলেজ স্ট্রিটের বইপাড়ায় বুলডোজার আতঙ্ক, দুশ্চিন্তায় পুস্তক বিক্রেতারা

রাজ্যে নতুন সরকার (BJP Government) গঠন হওয়ার পর থেকেই কর্মহারা হকাররা। বিভিন্ন স্টেশনে ভেঙে ফেলা হয়েছে হকারদের দোকান।...

‘কালা হিরণ’ ছবির নির্মাতাদের নোটিশ সলমন খানের

ফের বিতর্কে জড়ালেন সলমন খান। ‘কালা হিরণ’ ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার ঘটনা থেকে অনুপ্রাণিত, এমনটাই গুঞ্জন...

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...