Thursday, June 4, 2026

আইপিএলের আগেই বিয়ের পিড়িতে অর্জুন, কবে সাত পাকে বাঁধা পড়ছেন শচীন পুত্র?

Date:

Share post:

সাতপাকে বাঁধা পড়তে চলেছেন শচীন তেন্ডুলকরের পুত্র অর্জুন(Arjun Tendulkar)। গত বছরের ১৩ অগাস্ট ছোট্ট এক অনুষ্ঠানে সানিয়া চন্দোকের সঙ্গে বাগদান সেরেছিলেন শচীনপুত্র। এবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন অর্জুন। আগামী ৫ মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন অর্জুন-সানিয়া। বিদেশে কোথাও নয়, মুম্বইতেই হবে বিয়ের অনুষ্ঠান।

অর্জুনের হবু স্ত্রী সানিয়া মুম্বইয়ের বিখ্যাত শিল্পপতি রবি ঘাইয়ের নাতনি। ঘাই পরিবার ব্য়বসায়িকভাবে অত্যন্ত বিখ্যাত। গত বছরের অগাস্ট মাসে শচীন পুত্রের বাগদানের খবর প্রকাশ্যে আসে। কিন্ত জীবনের দ্বিতীয় ইনিংস কবে শুরু করবেন অর্জুন তা নিয়ে জল্পনা ছিল, আইপিএলের আগেই বিয়ে করছেন অর্জুন(Arjun Tendulkar)।

বর্তমানে তারকাদের বিয়ে মানে ডেস্টিনেশন ম্যারেজ, রাজস্থানের কোনও দুর্গ বা বিদেশের কোনও জায়গায় বিয়ে করেন তারা। কিন্তু শচীন পুত্র সেই পথে হাঁটছেন না। অর্জুনের বিয়ের আসর বসছে মুম্বইতে। ইতিমধ্যেই নিমন্ত্রণ পর্বও শুরু হয়ে গিয়েছে। নিমন্ত্রিতদের তালিকায় কে কে থাকছেন তা এখনও জানা যায়নি। বাগদানের পর প্রায়ই শচীনকন্যা সারার সঙ্গে দেখা গিয়েছে সানিয়াকে। জানা গিয়েছে, অর্জুনের বোন সারার বন্ধু ছিলেন সানিয়া, সেখান থেকে তাদের আলাপ। বন্ধুত্ব থেকে প্রেম থেকে বিয়ের পিড়িতে বসতে চলেছেন তারা।

এবারের আইপিএলে নতুন দলের হয়ে খেলতে দেখা যাবে অর্জুন। এবার লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে।

Related articles

তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার

সকালে বিক্ষোভ প্রদর্শনের পরে তৃণমূলের (TMC) বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি...

আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করতেই উত্তপ্ত হয়ে উঠল টলি পাড়ার টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর (Technicians Studio)। বুধবার...

তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির সঙ্গে সমুদ্র বন্দর নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই...

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি।...