Wednesday, May 6, 2026

বিশ্বের নজরে ভারতের বাজেট: নতুন করে ১৭ লক্ষ কোটি ধারের ঘোষণায় আলোচনা

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করছেন ভারতকে তিনি বিশ্বের তৃতীয় অর্থনীতি করেই ফেলেছেন। যদিও রাষ্ট্রসঙ্ঘ এখনও সেই স্বীকৃতি দেয়নি ভারতকে। কিন্তু রবিবার যে বাজেট কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) পেশ করেছেন তাতে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উন্নয়নের (economic growth) ভাবনা কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে বিশ্বে প্রশ্ন উঠতে শুরু করেছে। অর্থমন্ত্রী ফের ১৭ লক্ষ কোটি ধারের (borrowing) ঘোষণা করেছেন। আর তা নিয়েই এবার আলোচনা বিশ্ব অর্থনীতিতে।

গত অর্থবর্ষে ভারতের ধারের পরিমাণ যা ছিল তার থেকে একলাফে ধার বাড়ানো হচ্ছে ১৭ শতাংশ। ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের সামগ্রিক ঋণের (borrowing) পরিমাণ ছিল ১৪.৬ লক্ষ কোটি। ২০২৬-২৭ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়াচ্ছে ১৭.২ লক্ষ কোটি। যার ফলে অর্থনীতিবিদদের ধারণা এর প্রভাব শেয়ার মার্কেটে সুদূর প্রসারী হিসাবে পড়তে চলেছে নেতিবাচক হিসাবে।

এশিয়ার তৃতীয় অর্থনীতি ভারতে গত কয়েক মাস ধরে শুল্কের  (tariff) কারণে নড়বড়ে অবস্থান। সেই পরিস্থিতিতে ভারত সরকার ঋণের পরিমাণ যেভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তাতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। এবার যে ঋণের ঘোষণা হয়েছে তা রেকর্ড (record)। কিন্তু তা শোধের কোনও পরিকল্পনা বাজেটে পেশ হয়নি বলেই দাবি অর্থনীতিবিদদের। যেখানে ২০২২৪-২৫ অর্থবর্ষ থেকে ঋণের পরিমাণ ২০২৫-২৬ অর্থবর্ষে কমানোর সিদ্ধান্ত হয়েছিল, সেখানে বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানায়নি অর্থনীতিবিদরা।

আরও পড়ুন : ভোটমুখী তামিলনাড়ু-কেরালা থেকে শুধু নেওয়ার ছক বিজেপির! বরাদ্দ শূন্য

যদিও অর্থমন্ত্রী তাঁর ভাষণে ফিসকল ঘাটতি (Fiscal deficit) কমানোর আশা দিয়েছেন। জিডিপি-র (GDP) ৪.৩ শতাংশ ফিসকল ঘাটতি নামিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ভারত ১০ বছরের বন্ডে এই ঋণ নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তবে একটি অর্থবর্ষে ৬.৭ শতাংশের বন্ডে ঋণ নেওয়া দেশের ইতিহাসে প্রথম।

Related articles

ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস!

সকালে হালকা রোদের দেখা মিললেও বেলা বাড়তে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা (cloudy weather in South Bengal)। দুপুর থেকেই...

ত্রিপুরা থেকে বাংলা-ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা বিজেপির! প্রতিহত করা হবে: CPIM

ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা- ত্রিপুরা থেকে বাংলা একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৪ মে- ভোটের ফল প্রকাশের দিনই...

ঝুঁকি নিচ্ছেই না বিনিয়োগকারীরা, টাকার দামে পতন অব্যাহত

সংঘর্ষ অব্যাহত পশ্চিম এশিয়ায় (Middle East Tensions)। উপসাগর ও সংযুক্ত আরব আমিরশাহীর পরিকাঠামোয় হামলার জেরে টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতি।...

বিজয় মিছিলে বুলডোজার নয়: কড়া বার্তা পুলিশ কমিশনারের

ছাব্বিশের ভোটের (2026 West Bengal Eletion Result) ফল প্রকাশ হতে না হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজেপির (Win...