Wednesday, May 27, 2026

T20 WC: ভারত-পাক ম্যাচ না হলে মোটা অঙ্কের ক্ষতি, সিদ্ধান্ত নিতে বৈঠকে আইসিসি

Date:

Share post:

টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার জন্য পাকিস্তানকে(pakistan) শাস্তির মুখে পড়তে হতে পারে—এমন ইঙ্গিত আগেই দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। জানা গিয়েছে, বিষয়টি নিয়ে বিশ্বকাপ শুরুর আগেই জরুরি বৈঠকে বসতে চলেছে আইসিসি। আগামী মঙ্গলবার অথবা বুধবার এই বৈঠক হতে পারে। সেখানেই ঠিক হবে, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে(Pakistan Cricket Board) কী ধরনের শাস্তি দেওয়া হবে।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র পাঁচ দিন। তার আগেই বড় সিদ্ধান্ত জানিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারতের বিরুদ্ধে কোনও ম্যাচ খেলবে না পাকিস্তান—এ কথা স্পষ্ট করে জানানো হয়েছে রবিবার(Sunday)। যদিও বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান দল, কিন্তু ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে অনড় তারা।

যদিও এখনও পর্যন্ত আইসিসি স্পষ্ট করে জানায়নি, ঠিক কী ধরনের শাস্তি পেতে পারে পাকিস্তান। তবে সূত্রের খবর, শাস্তি যথেষ্ট কঠোর হবে। এই প্রসঙ্গে আইসিসি একটি বিবৃতিতে জানিয়েছে, “প্রত্যেক দেশের সরকারের জাতীয় নীতি নির্ধারণের স্বাধীনতা রয়েছে এবং আমরা তা সম্মান করি। তবে পাকিস্তান বোর্ডের এই সিদ্ধান্ত তাদের নিজেদের ক্রিকেটের উপর সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে।”

টি-২০ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ না হলে ৪৫০০ কোটি টাকা লোকসান হতে পারে! । মেগা এই ম্যাচ বরাবরই লক্ষ্মীলাভের জায়গা। সম্প্রচারকারী সংস্থা, বিজ্ঞাপনী সংস্থা, স্পনসর-সহ প্রত্যেককেই এই ম্যাচের দিকে তাকিয়ে থাকে। সেকথা মাথায় রেখেই প্রত্যেক মেগা টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তানকে এক গ্রুপে রাখা হয়। কিন্ত এই ম্যাচ না হলে সব পক্ষের ক্ষতি। যা একেবারেই ভালোভাবে মানবে না আইসিসি।

এখন সব নজর আইসিসির বৈঠকের দিকে। সেখানেই স্পষ্ট হবে, ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্তের মূল্য কতটা চড়া হতে চলেছে পাকিস্তানের জন্য।

অস্ট্রেলিয়ার(Australia) বিরুদ্ধে ম্যাচ শেষের পর সাংবাদিক সম্মেলনে পাকিস্তান অধিনায়ক(Captain) সলমন আলি আঘা স্পষ্ট জানিয়ে দেন, এই সিদ্ধান্ত ক্রিকেটারদের নয়। তিনি বলেন, “আমরা অবশ্যই বিশ্বকাপে খেলতে যাব। কিন্তু ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলা বা না খেলার সিদ্ধান্ত আমাদের হাতে নেই। সরকার বা বোর্ডের চেয়ারম্যান যা নির্দেশ দেবেন, আমাদের সেটাই মানতে হবে।”

পাক অধিনায়কের এই মন্তব্য থেকেই পরিষ্কার, ক্রিকেটারদের মতামতকে গুরুত্ব না দিয়েই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান বোর্ড। বড় শাস্তির কথা জেনেও তারা ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের পথেই হাঁটছে।

Related articles

অবমাননা ও উস্কানির অভিযোগ: গতবছরের ঈদের বক্তব্যে মমতার বিরুদ্ধে থানায় আইনজীবী

ঈদে রেড রোডের নামাজের অনুষ্ঠানে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অবমাননা ও উস্কানির অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির

চিত্রনাট্য তৈরি ছিল আগেই। লোক দেখানো প্রশাসনিক বৈঠক করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু অবশেষে নিজেদের...

পরিষেবা দিয়ে যান: মেয়র ও পারিষদদের বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা পুরসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষের আগেই নজিরবিহীন অচলাবস্থা। ঘোষিত কর্মসূচি বাতিল করে দিচ্ছেন আধিকারিকরা। কিন্তু এই পরিস্থিতির...

লালবাজারে মুখ্যমন্ত্রী: সিদ্ধান্ত বৃহস্পতিবারের ঈদের নামাজ নিয়ে

রেড রোডে যে ঈদের নামাজ হবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই যে...