Wednesday, June 24, 2026

উত্তরায়ণের ছাদে লাটাই হাতে আমির! ‘সোমু’-র মান ভাঙাতে কি খোদ লাল সিং চাড্ডা? 

Date:

Share post:

উত্তরায়ণের ছাদে তখন পড়ন্ত বিকেলের রোদ। হাতে লাটাই, আকাশে উড়ছে ঘুড়ি। পাশে দাঁড়িয়ে অরিজিৎ সিং। তবে টিনসেল টাউনের গ্ল্যামার নয়, জিয়াগঞ্জের ঘরের ছেলে সোমুর পাশে তখন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানও যেন একেবারে পাশের বাড়ির চেনা মুখ। সোমবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জ সাক্ষী থাকল এমনই এক বিরল মুহূর্তের।

গত সপ্তাহেই হঠাৎ সমাজমাধ্যমে প্লেব্যাক থেকে অবসরের ইঙ্গিত দিয়ে সঙ্গীত মহলে কার্যত ভূমিকম্প ঘটিয়ে দিয়েছিলেন অরিজিৎ। নেপথ্যে লবি রাজনীতি নাকি অন্য কিছু, তা নিয়ে যখন হাজারো জল্পনা তুঙ্গে, ঠিক তখনই নিঃশব্দে অরিজিতের দুয়ারে হাজির হলেন আমির খান। রবিবার রাতে কলকাতা হয়ে কড়া নিরাপত্তার ঘেরাটোপে সড়কপথে মুর্শিদাবাদ পৌঁছান অভিনেতা। সোমবার সকালে সোজা হাজির হন অরিজিতের বাড়ি ‘উত্তরায়ণ’-এ। সারাদিন গায়কের বাড়িতেই সময় কাটান তিনি, সারেন দুপুরের খাওয়াও। এমনকি প্রতিবেশীর ছোট ছেলেকে অরিজিৎ যখন তবলা শেখার পরামর্শ দিচ্ছিলেন, হাসিমুখে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আমিরকে।

দুই তারকার এই সাক্ষাৎ ঘিরে তৈরি হয়েছে প্রবল কৌতূহল। আমির ও অরিজিতের বন্ধুত্বের রসায়ন অবশ্য নতুন কিছু নয়। ‘দঙ্গল’ থেকে শুরু করে আমিরের একাধিক ছবিতে অরিজিতের কণ্ঠ চিরকালীন জনপ্রিয়তা পেয়েছে। শোনা যায়, ছবির গানের ব্যাপারে গায়কের ওপর অন্ধবিশ্বাস করেন আমির। সূত্রের খবর, আমিরের আগামী বড় প্রজেক্টে অরিজিতের একটি বিশেষ গান গাওয়ার কথা ছিল। কিন্তু অবসরের ঘোষণায় সেই পরিকল্পনা ধাক্কা খায়। ওয়াকিবহাল মহলের ধারণা, অরিজিতের মতো বিরল প্রতিভাকে পুনরায় রেকর্ডিং স্টুডিওতে ফিরিয়ে আনতেই আমিরের এই ঝটিকা সফর। গায়কের মান ভাঙিয়ে তাঁকে কি ফের গানে ফেরাতে পারবেন অভিনেতা? নাকি এই সাক্ষাতের নেপথ্যে লুকিয়ে আছে আরও বড় কোনও চমক?

আপাতত দুই তারকার কেউই এই বৈঠক নিয়ে মুখ খোলেননি। তবে জিয়াগঞ্জের ছাদে লাটাই হাতে আমির আর পাশে দাঁড়িয়ে অরিজিতের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই আশায় বুক বাঁধছেন লক্ষ লক্ষ অনুরাগী। তাঁদের বিশ্বাস, আমিরের অনুরোধ হয়তো ফেলতে পারবেন না জিয়াগঞ্জের ভূমিপুত্র।

আরও পড়ুন – বঙ্গভবনে চড়াও দিল্লি পুলিশ! সংসদে মোদি-শাহের সামনে ‘ধিক্কার’ স্লোগান কল্যাণের

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...