Friday, June 5, 2026

৫০ বছর পর চাঁদের কক্ষপথে মানব অভিযানে NASA! ঘোষিত দিনক্ষণ 

Date:

Share post:

‘অ্যাপোলো-১১’ অভিযানের ( Apollo 11 mission) প্রায় পাঁচ দশক পর ফের চাঁদের কক্ষপথে (lunar orbit) মার্কিন গবেষণা সংস্থার মহাকাশযান। রিড ওয়াইজম্যান (Reed Wiseman), ভিক্টর গ্লোভার (Victor Glover), ক্রিস্টিনা কোচ (Christina Koch ) এবং জেরেমি হ্যানসেনকে (Jeremy Hansen) নিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি ‘আর্টেমিস-২’ মিশন (Artemis II)শুরু করছে নাসা (NASA)। যদিও চার মহাকাশচারীর কেউ চাঁদের মাটিতে পা রাখবেন না। দশ দিন ধরে কক্ষপথে প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করবেন বলে জানা গেছে।

মার্কিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং ও এডউইন অলড্রিনের চাঁদের মাটিতে নামা ও আমেরিকার পতাকা পুঁতে আসার ঘটনার পর পেরিয়ে গেছে ৫০ বছরের বেশি সময়। কিন্তু তারপর একাধিক অভিযান করলেও চাঁদের প্রতি নাসার আগ্রহ অনেকটাই কম ছিল বলে বিভিন্ন সময়ে জল্পনা বিতর্ক তৈরি হয়েছে। অনেকে অ্যাপেলো ইলেভেনের সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। এত বছর পর ফের চাঁদের উদ্দেশ্যে মানুষ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে NASA। ৮ ফেব্রুয়ারি ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার (Kennedy space centre, Florida)থেকে চাঁদের উদ্দেশে পাড়ি দেবেন চার নভশ্চর। দশদিনের এই মিশনে ভিক্টর গ্লোভার মহাকাশযানের চালক হিসেবে দায়িত্ব সামলাবেন।মিশন কমান্ডর রিড ওয়াইজম্যান। বাকি দু’জনকে বিশেষজ্ঞ হিসাবে পাঠানো হচ্ছে।

মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন প্রাথমিকভাবে ৬ ফেব্রুয়ারি দিনটি ঠিক করা হলেও পরবর্তীতে আবহাওয়ার কথা মাথায় রেখে আগামী ৮ ফেব্রুয়ারি চার মহাকাশচারীকে নিয়ে চাঁদের উদ্দেশে রওনা দেবে ওরিয়ন মহাকাশযান।নাসার সবচেয়ে শক্তিশালী রকেট ‘স্পেস লঞ্চ সিস্টেম’ থাকছে এই মিশনে। এখন পর্যন্ত জানা গেছে, চার মহাকাশচারী পৃথিবীর কক্ষপথে থাকাকালীনই বেশ কিছু পরীক্ষা সম্পন্ন করবেন। ফলাফল ইতিবাচক হলে পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের কাছে পৌঁছে যাবে ওরিয়ন। তবে সেই সময় যদি কোনও সমস্যা ধরা পড়ে, তৎক্ষণাৎ ওই মহাকাশযানকে ফিরিয়ে আনা হবে পৃথিবীতে। নাসা জানিয়েছে চার দিন চাঁদের চারপাশে প্রায় ৪,৬০০ মাইল পথ প্রদক্ষিণ করবে ওই মহাকাশযান।

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...