Friday, June 5, 2026

দক্ষিণবঙ্গে সকাল-সন্ধ্যায় শীতের আমেজ, বুধ থেকে বাড়বে তাপমাত্রা 

Date:

Share post:

সকাল ও রাতের দিকে শীতের (Winter) আমেজ খানিকটা অনুভব করা গেলেও বেলা যতো গড়াচ্ছে ততই চওড়া হচ্ছে সূর্যের দাপট। বেলা এগারোটার পর থেকে গায়ে সোয়েটার চাদর জড়িয়ে রাখা দায়। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে, আগামী কয়েক দিনের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। বুধবার থেকেই বাড়বে উষ্ণতা। মঙ্গলবার ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তরবঙ্গের ৩ জেলায়।

হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে, রাজ্যের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে ঘন কুয়াশা বজায় থাকবে।কলকাতা-সহ বাকি জেলাগুলিতে খুব হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা সকালের দিকে। সোমবার দক্ষিণবঙ্গে পারদ পতন হলেও মঙ্গলের সকালে সামান্য বেড়েছে তাপমাত্রা। আজ মহানগরীর পারদ ১৫ ডিগ্রির ঘরে। আগামী কয়েকদিনে ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা।

 

Related articles

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...