Saturday, May 23, 2026

নেহরু যুগের নির্বাচনী প্রক্রিয়ায় মিমি! ছকভাঙ্গা চরিত্রে সইফের বিপরীতে টলি নায়িকা 

Date:

Share post:

নেটফ্লিক্সের (Netflix) পর্দায় এবার স্বাধীন দেশের প্রথম নির্বাচনী প্রক্রিয়া। কীভাবে একা হাতে সব সামলেছিলেন এক বঙ্গসন্তান, সেই কাহিনী চাক্ষুষ করার সুযোগ বিনোদনপ্রেমীদের। OTT প্লাটফর্মে মুক্তি পেতে চলা পিরিয়ড ড্রামা ‘হাম হিন্দুস্তানি’র প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই নজর কাড়লেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। এই প্রথম সইফ আলি খানের (Saif Ali Khan) সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে স্ক্রিন শেয়ার করতে চলেছেন ‘গানের ওপারে’র নায়িকা।

‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’র সুবাদেই বলিউডে (Bollywood) প্রথম কাজ করেন মিমি। পরেশ রাওয়ালের সঙ্গে শুটিং করার নানা মুহূর্তের কথা জানিয়েছিলেন নিজেই। এবার তাঁর সঙ্গে ভারতীয় বিনোদন জগতের ‘ছোটে নবাব’।ভারতের পয়লা নির্বাচন কমিশনার সুকুমার সেনের ভূমিকায় অভিনয় করতে চলেছেন সইফ। মঙ্গলবার টিজার প্রকাশ্যে আসতেই মিমির লুক পছন্দ হয়েছে অনুরাগীদের। পিরিয়ড আমার কথা মাথায় রেখে মানানসই সাজ পোশাক অভিনেত্রীর চেহারায় একটা অন্য মেজাজ তৈরি করেছে। মিমি কি তাহলে শর্মিলা পুত্রের নায়িকা? জল্পনা জিইয়ে রেখেছে টিজার। তবে ১৯৫১ সালে পয়লা গণতন্ত্রের উৎসবে সাড়ে চার হাজার আসনের ভোটের কর্মযজ্ঞে সুকুমার সেন কতটা দক্ষতার সঙ্গে নিজেকে প্রমাণ করেছিলেন তা পর্দায় তুলে ধরতে কঠিন পরিশ্রম করতে হয়েছে সইফকে। আততায়ীর হামলার ঘটনার কারণে শুটিং প্রাথমিকভাবে বিঘ্নিত হয়। পাশাপাশি বিস্মৃতির অতলে চলে যাওয়া এই বাঙালিকে নিয়ে বইপত্তর কম থাকায় হোমওয়ার্ক করে চিত্রনাট্য তৈরিতে বেশ কিছুটা সময় গেছে। এবার নেটফ্লিক্সে এই কাহিনী কতটা দর্শকের মন জয় করতে পারে সেটাই দেখার।

 

Related articles

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...

ISL: ইমামি প্রসঙ্গে বড় বয়ান, চ্যাম্পিয়ন হয়েই মোহনবাগানকে মোক্ষম কটাক্ষ নীতুর

ইস্টবেঙ্গল(East Bengal)  ইমামির (Emami) ভাঙন নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে। আইএসএল(ISL) জয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই  ইস্টবেঙ্গল ক্লাবের...

রেকর্ড গরমে পুড়ছে তেলঙ্গানা! দাবদাহ-লু-এর জোড়া ফলায় মৃত অন্তত ১৬

চলতি মরশুমে দাবদাহ এবং লু-এর ফলে তেলঙ্গানায় মৃত কমপক্ষে ১৬। রাজস্ব মন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি বিষয়টি নিশ্চিত করে...

হালিশহর-ভাটপাড়ার পর এবার কাঁথি! ভয় দেখিয়ে পরপর পুরসভা ভাঙছে বিজেপি

মুখে এক কাজে আর এক। ক্যামেরার সামনে বিজেপি নেতৃত্ব বলছেন, কোনও পুরসভা-পঞ্চায়েত-পঞ্চায়েত সমিতি-জেলা পরিষদ আমরা দখল করব না।...