Sunday, June 7, 2026

দুর্ঘটনার আগে কাকে কী বলেছিলেন অজিত পাওয়ার! ফাঁস অডিও

Date:

Share post:

এক সপ্তাহ আগে বারামতীতে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের (Ajit Pawar)। দুর্ঘটনার সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন অনেকেই। এবার দুর্ঘটনার আগে অজিত পাওয়ারের ফোনে শেষ কথা বলার অডিও প্রকাশ করল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (NCP)। মুম্বই থেকে বারামতীর উদ্দেশে রওনা হওয়ার আগে অজিত পাওয়ারের কথা হয়েছিল দলেরই এক সদস্য শ্রীজিত পাওয়ারের সঙ্গে। প্রকাশ করা রেকর্ডিং অনুযায়ী কথোপকথন:

অজিত – সমস্ত জাতি ও ধর্মকে আমাদের সঙ্গে করে চলতে হবে।
শ্রীজিত – না দাদা, আমি যা মনে করি সেটাই বলছিলাম আসলে।
অজিত- মালি সম্প্রদায়কে জেলা পরিষদে প্রতিনিধিত্ব করতে দেওয়া হয়েছে। আমরা সকলের জন্য ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা করে চলেছি।
শ্রীজিত- হ্যাঁ দাদা, আপনি যা ভালো মনে করবেন করুন।
শ্রীজিত পাওয়ার সকলকে জানিয়েছেন, “এই অডিও কল রেকর্ডিংটি সবার নজরে আনা হল যাতে মহারাষ্ট্র জানতে পারে যে শেষ নিঃশ্বাস পর্যন্ত অজিত দাদার ভাবনাগুলো কী ছিল।” পরে অজিত পওয়ার সম্পর্কে স্মৃতিচারণ করে তিনি জানিয়েছেন, “অজিত দাদা আর আমি একই গ্রামের বাসিন্দা। আমি ওঁকে একটি বিষয়ে বার্তা পাঠিয়েছিলাম। উনি কথা বলছিলেন। পরে জানান, নেটওয়ার্কের সমস্যা মিটলেই যোগাযোগ করবেন।”

Related articles

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...