Thursday, February 5, 2026

তিন জনগোষ্ঠীর আস্থা অর্জনের চেষ্টা: দিল্লিতে শপথ মনিপুরের মুখ্যমন্ত্রী ও দুই উপ-মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মনিপুরে যে শান্তি ফেরেনি, নতুন মুখ্যমন্ত্রীর শপথ সেটাই প্রমাণ করে দিল। রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ নিলেন দিল্লিতে। তা সত্ত্বেও জোর করে ক্ষমতা কায়েম করে রাখতেই নির্বাচন না করে মুখ্যমন্ত্রী (Chief Minister) ঘোষণা করে দিল বিজেপি। বুধবার শপথ নিয়ে ফেললেন ইউমনাম খেমচাঁদ সিং (Yumnam Khemchand Singh) মনিপুরের (Manipur) মুখ্যমন্ত্রী হিসাবে। ফলত তিন বছরের অশান্তির অবসান মনিপুরে হবে কিনা, তা নিয়ে রয়ে গেল বড় প্রশ্নচিহ্ন।

বিজেপি সরকারের ব্যর্থতায় তিন বছর ধরে অশান্ত মনিপুর। মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য হয়েছিলেন বিজেপির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (N Biren Singh)। প্রায় এক বছর ধরে জারি রাখা হয়েছে রাষ্ট্রপতি শাসন। এরপরেও মনিপুরে নির্বাচনের পথে গেল না কেন্দ্রের বিজেপি সরকার। ফের একবার মণিপুরের উপর চাপিয়ে দেওয়া হল বিজেপির এক মুখ্যমন্ত্রীকে। শুধু জনজাতিগোষ্ঠীর (ethnic community) রোশ থেকে বাঁচতে ঘোষণা করা হল দুই উপ-মুখ্যমন্ত্রীর (Deputy Chief Minister) নাম। যাঁরা দুজন দুই আলাদা জনগোষ্ঠীর প্রতিনিধি।

বুধবার দিল্লির মনিপুর ভবনে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ইউমনাম খেমচাঁদ সিং। তিনি মেইতি (Meitei) গোষ্ঠীর প্রতিনিধি। উপমুখ্যমন্ত্রী হচ্ছেন নেমচা কিপগেম। তিনি কুকি (Kuki) জনজাতির প্রতিনিধি। দ্বিতীয় উপ মুখ্যমন্ত্রী লসি দিখো। তিনি নাগা (Naga) জনজাতির প্রতিনিধি। কার্যত এভাবেই তিন জনজাতির (ethnic community) মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা বিজেপির।

আরও পড়ুন : ভিনরাজ্যে ফের মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের, মুম্বইয়ে রেললাইনের ধারে মিলল দেহ

মুখ্যমন্ত্রী ও দুই উপ-মুখ্যমন্ত্রীর শপথের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) তাঁদের স্বাগত জানিয়ে দাবি করেন, আমি নিশ্চিত তাঁরা অধ্যাবসায়ের সঙ্গে মনিপুরের আমার ভাই বোনেদের উন্নয়নের ও অগ্রগতির জন্য কাজ করবেন।

spot_img

Related articles

বিরোধী ঐক্যের সামনে পর্যুদস্ত: লোকসভায় ভাষণ দিতে পারলেন না প্রধানমন্ত্রী মোদি

বিরোধী দলনেতাকে রাষ্ট্রপতি অভিবাসনের জবাবি ভাষণ দিতে না পারার প্রতিশোধ লোকসভায় নিল বিরোধীরা। বিরোধী দলগুলি বিক্ষোভের জেরে বুধবার...

জর্জ-বৈভবদের দাপুটে ব্যাটিংয়ে বিশ্বকাপ জয়ের দুয়ারে ভারতের যুবরা

৩১১ রানের বিশাল টার্গেট তাড়া করে মাত্র ৪১.১ ওভারে আফগানিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের(U19 ICC World Cup) ফাইনালে...

প্রস্তুতি ম্যাচে হিট নতুন ওপেনিং জুটি, বোলিংয়ে প্রশ্ন রেখেই স্বস্তির জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারাল ভারত(India)। আগামী শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের(USA)...

এভাবেই লড়াই চালান একজন নেত্রী: মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে অখিলেশ, প্রিয়াঙ্কা

একটি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী ঠিক কেমন ভূমিকা নিতে পারেন তা বুধবার দেখিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা...