Sunday, June 7, 2026

প্রস্তুতি ম্যাচে হিট নতুন ওপেনিং জুটি, বোলিংয়ে প্রশ্ন রেখেই স্বস্তির জয়

Date:

Share post:

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারাল ভারত(India)। আগামী শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের(USA) বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার আগে চূড়ান্ত পরীক্ষানিরীক্ষা সেরে নিলেন কোচ গৌতম গম্ভীর।

প্রস্তুতি ম্যাচে দলের ১৫ জন ক্রিকেটারই খেলতে পারেন। ভারত এ দিন অভিষেক শর্মার সঙ্গে ওপেন করাল ঈশানকে।এই জুটি প্রথম ম্যাচেই হিট। পাওয়ার প্লে-র মধ্যেই দু’জনে ধুমধাড়াক্কা খেলে তুলে দিলেন ৮০ রান।

ওপেনে নেমে শুরু থেকেই চালিয়ে খেলেন ঈশান।  লুঙ্গি এনগিডির প্রথম ওভারেই তোলেন ১৪ রান। পরে আনরিখ নোকিয়ার এক ওভারে ওঠে ২৯ রান, যার মধ্যে ২২ এসেছে ঈশানের ব্যাট থেকে।অবশেষে ৫৩ রান করে রিটায়ার্ড আউট হয়ে ফেরেন ড্রেসিংরুমে।  অভিষেক ২৪ রান করলেন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি ম্যাচেই ব্যর্থ হওয়া সঞ্জু স্যামসনকে নামানোই হল না। গৌতম গম্ভীরেরা বুঝিয়ে দিলেন, বিশ্বকাপ ভাবনায় আপাতত সঞ্জু নেই।

প্রায় তিন সপ্তাহ দলের বাইরে ছিলেন। অস্ত্রোপচারও হয়েছে তিলক বর্মার। কিন্তু এদিন যেভাবে ১৯ বলে ৪৫ রান করে গেলেন, তা স্বস্তি দেবে থিঙ্ক ট্যাঙ্ককে। সূর্যকুমার ৩০, অক্ষর প্যাটেল ৩৬ রান করেন। হার্কিক ১০ বলে ৩০ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে ২১০ রানে আটকে গেল দক্ষিণ আফ্রিকা। জসপ্রীত বুমরাহ এই ম্যাচে বল করেননি। তবে বিশ্বকাপে তিনি খেলবেনই। এবার দেখার তাঁর সঙ্গী কে হয়? অর্শদীপ সিং না হর্ষিত রানা। হর্ষিত রান খরচ করছেন। সেক্ষেত্রে হয়তো অর্শদীপকেই প্রথম একাদশে দেখা যাবে, এই ম্যা্চে ১ উইকেট পেলেন। তবে বল হাতে ২ উইকেট নিলেন অভিষেক শর্মা। বরুণ, শিবম, অক্ষর একটি করে উইকেট পেলেন।

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...