Sunday, June 7, 2026

ওড়িশায় লাইনচ্যুত চেন্নাই-জলপাইগুড়ি এক্সপ্রেস, সাময়িক আতঙ্ক

Date:

Share post:

ফের লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন! বৃহস্পতিবার চেন্নাই সেন্ট্রাল থেকে নিউ জলপাইগুড়িগামী (Chennai–Jalpaiguri Express) সুপারফাস্ট এক্সপ্রেস ওড়িশার যাজপুর জেলার জাখাপুরা রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। ঘটনায় একটি এসি এবং অসংরক্ষিত কোচ লাইন থেকে বেরিয়ে যায়। তবে হতাহত বা বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিন সকাল ৮টা ৫১ মিনিট নাগাদ জাখাপুরা ইয়ার্ড দিয়ে যাওয়ার সময় আচমকা বিকট শব্দে ট্রেনটি কেঁপে ওঠে। লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের একটি এসি কোচ এবং দুটি জেনারেল কোচ। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রেলের ইঞ্জিনিয়ার ও উদ্ধারকারী দল। আরও পড়ুন: পিকনিক থেকে ফেরার পথে উত্তরপাড়ায় ট্রেনের ধাক্কায় মৃত্যু শিক্ষিকার

ঘটনার পর ইস্ট কোস্ট রেলওয়ের সিপিআরও দীপক রাউত জানিয়েছেন, “জাখাপুরায় ঘটনাটি ঘটেছে। ট্রেনটি চেন্নাই থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যাত্রীদের অন্য কোচে বসানো হয়েছে। তবে দুর্ঘটনাটি বিশেষ বড় ছিল না। হেল্পলাইন নম্বর ৮১১৪৩৮২৩৬৭। একটি প্রযুক্তিগত দল এবং সিনিয়র আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। যাত্রীদের সমস্ত সাহায্য প্রদান করা হচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। লাইনটি মেরামতির কাজ চলছে।”

Related articles

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...