Saturday, June 13, 2026

আরসিবির ট্রফি জয়ের হ্যাটট্রিক, সাফল্যের রহস্য ফাঁস করলেন স্মৃতি

Date:

Share post:

ট্রফি জয়ের খরা আগেই কেটেছিল, আরসিবির (RCB) ক্যাবিনেটে শোভা পাচ্ছে তিনটি ট্রফি।তিন বছরে তিনটি ট্রফি জিতল বেঙ্গালুরু। দুটি WPL সঙ্গে একটা আইপিএল। ২০২৪ সালে WPL দিয়ে জয় যাত্রা শুরু হয়েছিল আরসিবির। ২০২৫ সালে প্রথমবার আইপিএল(IPL) জেতে বিরাট কোহলিরা, এবার দ্বিতীয়বার WPL জিতে নিল আরসিবির মহিলা দল, এমন ,সাফল্য বিশ্বাসই হচ্ছে না স্মৃতি মান্ধানার।

চ্যাম্পিয়ন হওয়ার পর স্মৃতি বলেন, `চ্যাম্পিয়ন হয়ে আমরা খুবই খুশি, অসাধারণ কীর্তি। আরসিবি সমর্থকদের কথা বলতেই হবে তারা বিশ্বসেরা। আমরা যেখানেই খেলি না কেন, প্রচুর সমর্থন পাই। ওঁরা জানেন আমরা যা করব সেটা ওঁদের জন্যই। তিন বছরে আমাদের তিনটে ট্রফি জিতল। এটা বিশ্বাসই হচ্ছে না।`

সাফল্যের রহস্য ফাঁস করে আরসিবি অধিনায়ক বলেন, ‘দলের সবাই ভীষণ পরিশ্রম করছে, এই বিষয়টা জিনিসই আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। জিমে কঠোর পরিশ্রম করলে বিশ্বাস তৈরি হয় যে যে কোনও রান তাড়া করা সম্ভব। গোটা দলটাই পরিশ্রমী ক্রিকেটারদের নিয়ে গঠিত। তাই ২০০ রান বোর্ডে থাকা সত্ত্বেও আমরা সবাই আত্মবিশ্বাসী ছিলাম। তবে ভল যে ইনিংসটা খেলেছে, সেটা সত্যিই স্পেশাল।’

স্মৃতিদের চ্যাম্পিয়নদের হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন বিরাট কোহলি। প্রাক্তন আরসিবি অধিনায়ক বলেছেন, ‘স্মৃতি, পুরো টিম, সকলকে এই দুরন্ত জয়ের জন্য অনেক অভিনন্দন জানাই। এই জয়টা তোমাদের প্রাপ্য। চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্তটা উপভোগ করো। আবারও চ্যাম্পিয়ন। আরসিবির পতাকা সকলের উপরে উড়ছে। এটা নিয়ে তোমরা সকলেই গর্ব করতে পারো। ভক্তরাও খুবই ভালবাসেন আমাদের, সেটাও গ্রহণ করো।’

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...