Thursday, April 9, 2026

আমরা ক্রিমিনাল নই: অগ্নিমিত্রার ন্যাক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ ফিরহাদের, ধিক্কার শাসকদলেরও

Date:

Share post:

সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ অর্থ বরাদ্দ নিয়ে ন্যাক্কারজনক মন্তব্য বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul)। শুক্রবার, বিধানসভার বাজেট অধিবেশনে অগ্নিমিত্রা অভিযোগ করেন, “এই সরকার সংখ্যালঘুদের হাতে বন্দুক তুলে দিচ্ছে।” তাঁর এই মন্তব্যের তীব্র নিন্দা করেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সরাসরি বলেন, “সংখ্যালঘুরা (Minority) ক্রিমিনাল নয়। স্বাধীনতা আন্দোলনে আমরা প্রাণ দিয়েছি। অথচ আপনারা আমাদের ঘৃণা করেন।” তীব্র রাজনৈতিক সংঘাত তৈরি হয় বিধানসভায়।

বাজেট বিতর্কে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা বলেন, চলতি বাজেটে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা (Madrasa) শিক্ষার জন্য বরাদ্দ প্রায় ১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এর পরেই অত্যন্ত বিতর্কিত প্রশ্ন তুলে বিজেপি বিধায়ক বলেন, “সংখ্যালঘুউন্নয়ন ও মাদ্রাস শিক্ষায় বাজেটে বরাদ্দ ১০ শতাংশ বেড়েছে। তা সত্যিই শিক্ষায় নাকি অনুপ্রবেশকারীদের বাঁচাতে?” অগ্নিমিত্রার অভিযোগ, “মাদ্রাসা পড়ার পরে কেন ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে না কেউ? কেউ কেউ কেন ক্রিমিনাল হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে?” এই মন্তব্যে তীব্র প্রতিবাদ করেন শাসক শিবিরের বিধায়করা।

ফিরহাদ হাকিম (Firhad Hakim) তোপ দেগে বলেন, “সংখ্যালঘুরা ক্রিমিনাল নয়। স্বাধীনতা আন্দোলনে আমরা প্রাণ দিয়েছি। অথচ আপনারা আমাদের ঘৃণা করেন।” তাঁর এই বক্তব্যের পর উত্তেজনার পারদ আরও বাড়ে। ফিরহাদ বারবার বলেন, “আমরা ক্রিমিনাল নই।”

সংখ্যালঘুদের ‘ক্রিমিনাল’ হিসেবে চিহ্নিত করার বিরুদ্ধে তীব্র আপত্তি জানান ফিরহাদ। আবেগ রূদ্ধ কণ্ঠে তিনি বলেন, “স্বাধীনতা আন্দোলনে বহু সংখ্যালঘু মানুষ প্রাণ দিয়েছেন। আমরা ক্রিমিনাল নই। এপিজে আব্দুল কালাম আজাদ ক্রিমিনাল? কাজি নজরুল ইসলাম ক্রিমিনাল? আপনাদের ধিক্কার। আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনাদের ধিক্কার। লজ্জা করে না।” একই সঙ্গে তিনি ‘সারে যাঁহা সে আচ্ছা…’ সুর তুলে বলেন, এই দেশ সকলের, কোনও একটি সম্প্রদায়ের নয়।
আরও খবরহাতে শ্রমিকদের রক্তের দাগ! মেঘালয়ে খনি-বিস্ফোরণে NPP সরকারকে নিশানা অভিষেকের

শাসক-বিরোধী চিৎকার-স্লোগানে তীব্র উত্তেজনা ছড়ায় বিধানসভায়। অধ্যক্ষ একাধিকবার সদস্যদের শান্ত থাকার আবেদন জানান। অগ্নিমিত্রার উদ্দেশে বলেন, “এমন কোনও শব্দ বলবেন না, যাতে অন্য কেউ আঘাত পান।” সংখ্যালঘু-অপরাধী নিয়ে অগ্নিমিত্রার বক্তব্য বিধানসভার রেকর্ড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন স্পিকার। বিজেপি বিধায়কে এই ন্যাক্কারজনক বক্তব্যের তীব্র নিন্দা করেছে শাসকদল।

Related articles

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...