Tuesday, June 9, 2026

মর্মান্তিক! মর্গে স্ত্রী-সন্তান দেহ, SIR-শুনানিতে হাজির শিক্ষক!

Date:

Share post:

এসআইআর (SIR) হেনস্থার আবহে আরও এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী থাকল মালদহ। শুনানিতে হাজিরা দিতে গিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় (Road accident) স্ত্রী ও নয় মাসের শিশুপুত্রকে হারালেও, সমস্ত শোক চাপা দিয়ে শুনানিকেন্দ্রে হাজিরা দিতে হল এক স্কুলশিক্ষককে (School Teacher)।

শিক্ষকের নাম ইয়াসিন আনসারি (Yasin Ansari)। তাঁর বাড়ি মালদহ(Maldah) জেলার গাজল থানার খড়দহিল এলাকায়। কর্মসূত্রে তিনি থাকেন কালিয়াচকে (Kaliachke) এবং সুজাপুর নয়মৌজা হাই মাদ্রাসায় (Madrasa) শিক্ষকতা করেন। তাঁর সঙ্গে থাকতেন স্ত্রী হালিমা খাতুন (Halima Khatun) এবং নয় মাসের পুত্রসন্তান আরিফ হাসান (Arif Hasan)।

পরিবারের সূত্রে খবর, নামের বানান ভুলের কারণে ইয়াসিন ও তাঁর স্ত্রীকে শুনানিতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই কারণেই শুক্রবার গাজলের শুনানিকেন্দ্রে যাওয়ার কথা ছিল তাঁদের। বৃহস্পতিবার রাতে স্ত্রী ও শিশুপুত্রকে নিয়ে খড়দহিলের বাড়ির উদ্দেশে রওনা দেন ইয়াসিন। বাসস্ট্যান্ডে পৌঁছনোর জন্য টোটো করে আমবাজারের দিকে যাচ্ছিলেন তাঁরা।

সুস্তানি এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় টোটোটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় হালিমা খাতুনের। গুরুতর আহত অবস্থায় নয় মাসের আরিফকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়েও প্রশাসনিক চাপে পড়ে স্ত্রী ও সন্তানের দেহ মালদহ মেডিক্যাল কলেজের মর্গে রেখেই শুনানিকেন্দ্রে হাজিরা দিতে যান ইয়াসিন আনসারি। আত্মীয়স্বজনেরা জানিয়েছেন, শুনানি শেষ করে হাসপাতাল থেকে ফিরে এলেই দেহ কবর দেওয়ার কাজ শুরু হবে।

Related articles

ওড়িশার অনুরোধ! দিঘার জগন্নাথ মন্দির থেকে উঠে গেল ‘ধাম’ শব্দ

বিজেপি সরকারের জমানায় প্রথম ধর্মীয় পদক্ষেপে বদলে গেল দিঘার বহুচর্চিত জগন্নাথ ধামের নাম। প্রতিবেশী ওড়িশা থেকে আগেও বারবার...

সময়সীমা শেষের আগেই সিআইডিকে চিঠি অভিষেকের, কী লিখলেন তৃণমূল সাংসদ

সই জাল-কাণ্ডে যখন ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট তৃণমূল (TMC) সুপ্রিমোর বাড়ির সংলগ্ন দলীয় কার্যালয়ে সিআইডি টিম, তখনই...

ঘাটাল মাস্টার প্ল্যান : মুখ্যমন্ত্রী কী বললেন? দেবের বক্তব্যে আশার আলো

ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করবই। মঙ্গলবার কোলাঘাটে প্রশাসনিক বৈঠক শেষে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।...

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...