Saturday, February 7, 2026

রোমারিওর হ্যাটট্রিকে জয় ওয়েস্ট ইন্ডিজের, ইডেনে খেললেন ‘পাকিস্তানি ক্রিকেটার’!

Date:

Share post:

উত্তাপহীন একটা টি২০ বিশ্বকাপের একটা ম্যাচ(T20 World Cup)। কিন্তু সেই ওয়েস্ট ইন্ডিজ(West Indies) বনাম স্কটল্যান্ড ম্যাচেও ঘটনার ঘনঘটা। বিশ্বকাপের প্রথম দিনেই হ্যাটট্রিক, তার উপর ইডেনে খেললেন এক পাকিস্তানী ক্রিকেটারও।

জয় দিয়ে অভিযান শুরু ওয়েস্ট ইন্ডিজের(West Indies)। ইডেনে স্কটল্যান্ডকে হারাল ৩৫ রানে।ইডেনে স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত  ২০ ওভারে ৫ উইকেটে ১৮২  রান তুলল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৪৭ রানেই সমাপ্ত স্কটিশদের ইনিংস।

তবে রং চড়ালেন  রোমারিও শেফার্ড ম্যাচের ১৫তম ওভারে এসে হ্যাটট্রিক-সহ চার উইকেট তুলে নেন ক্যারিবিয়ান  এই বোলার। আর তাতেই বদলে গেল ম্যাচের রং। পরপর তাঁর শিকার হন ম্যাথু ক্রস, মিকেল লিস্ক এবং অলিভার ডেভিডসন। সেই ওভারেই আউট হন সেফিয়ান শরিফ। সব মিলিয়ে ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন শেফার্ড।

রোমারিও শেফার্ড এমন একটা সময়ে হ্যাটট্রিক করলেন তখন ম্যাচের উপর আধিপত্য বিস্তার করেছে স্কটিশরা। ইডেনে ১৮৩ রান বড় কোন স্কোর নয়, স্কটিশ অধিনায়ক বেরিংটন এবং টম ব্রুস তাঁরা জুটি বেঁধে স্কটিশদের লড়াইয়ে ফেরান। ৭৮ রানের সেই জুটি ভাঙলেন রোমারিও।

 

এদিকে ইডেনে খেললেন এক ‘পাকিস্তানি ক্রিকেটার’! স্কটল্যান্ডের শাফিয়ান শারিফ পাক বংশোদ্ভূত ক্রিকেটার।শাফিয়ান শারিফের বাবা পাকিস্তানি, মা ব্রিটিশ। ২০১১ সালে জাতীয় দলে অভিষেক হয় তাঁর। বাবার পরামর্শেই পাকিস্তানে গিয়ে ট্রেনিং করেন স্কটিশ এই ক্রিকেটার। সেখানেই বোলিংয়ের অনেক উন্নতি করেন। দু’দিকেই বল সুইং করাতে পারেন। বোলিং স্টাইলও অনেকটা ওয়াকার ইউনিসের মতো। তবে এই ম্যাচে খুব একটা কার্যকরী ভূমিকা নিতে পারলেন না। একটা উইকেট নিলেন।

spot_img

Related articles

ভোটার তালিকায় নাম তুলতে এবার বৈধ ‘ডোমিসাইল’, নয়া নির্দেশিকা নির্বাচন কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে বড়সড় বদল আনল নির্বাচন কমিশন। এখন থেকে স্থায়ী বাসিন্দা শংসাপত্র বা পার্মানেন্ট...

সুরজকুণ্ড মেলায় ভয়াবহ বিপর্যয়, দোলনা ভেঙে মৃত পুলিশ আধিকারিক, আহত ১৩

ভয়ানক বিপর্যয় হরিয়ানার ফরিদাবাদের ঐতিহ্যবাহী সুরজকুণ্ড মেলায়। শনিবার মেলা প্রাঙ্গণে হঠাৎ ভেঙে পড়ল দোলনা, ‘সুনামি’। এদিনের এই মর্মান্তিক...

বিসিসিআইয়ের বার্ষিক চুক্তিতে ব্রাত্য শামি, পতন বিরাট-রোহিতদের, এক নজরে তালিকা

ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ক্রিকেটারদের বার্ষিক চুক্তিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে। আগেই জানা গিয়েছিল, এতদিনের ‘এ ’ গ্রেড...

মানরক্ষা করলেন অধিনায়ক, ভারতের ব্যাটিং ব্যর্থতার মধ্যেই জ্বলে উঠলেন সূর্য

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ব্যাটিং বির্পযয়ের মুখে পড়ল ভারত। টপ অর্ডারের ব্যর্থতার দিনে মানরক্ষা করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)।...