Sunday, April 12, 2026

শেষ থেকে শুরু! মহানগরের বুকে অরিজিৎ-অনুষ্কার জমজমাট যুগলবন্দি

Date:

Share post:

নতুন বছরে প্রথম থেকেই সংবাদ শিরোনামে বিখ্যাত গায়ক (Singer) অরিজিৎ সিং (Arijit Singh)! ২০২৬-এর শুরুতেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে অরিজিৎ জানিয়ে দিয়েছিলেন, “আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আমি আর প্লেব্যাক গায়ক হিসাবে কোনও কাজ করব না। আমি সিনেমায় গাওয়া বন্ধ করলাম।” অরিজিতের এমন এক সিদ্ধান্ত যেন স্তব্ধ করে দিয়েছিল সঙ্গীতপ্রেমীদের। কিন্তু রবিবার কলকাতার মঞ্চে ফিরলেন সেই চেনা অরিজিৎ। নেতাজি ইন্ডোরে উচ্চাঙ্গসঙ্গীতে মাতালেন গায়ক। 

মঞ্চ ভাগ করে নিলেন আরেক জগৎ বিখ্যাত সেতারবাদক-সুরকার অনুষ্কা শঙ্করের সঙ্গে। গাইলেন লক্ষ্মী শঙ্করের গাওয়া জনপ্রিয় ধ্রুপদী আধুনিক বাংলা গান ‘মায়া ভরা রাতি’। শ্যামল গুপ্তের কথায় এই গানে সুর দিয়েছিলেন পণ্ডিত রবিশঙ্কর। অনুষ্কার ঐতিহাসিক মঞ্চে অরিজিৎ গাইলেন, “চলে গেলে না”। সুরকার-সেতারবাদক অনুষ্কার সঙ্গে জুটি বেঁধে অরিজিৎ দেখিয়ে দিলেন, শেষ দিয়েই শুরু হয়, এভাবেও ফিরে আসা যায়।

উল্লেখ্য, ২০১৪-তে ডোভার লেনের মঞ্চে সেতারের ঝঙ্কারে কলকাতা কাঁপিয়েছিলেন পণ্ডিত রবিশঙ্করের কন্যা অনুষ্কা শঙ্কর (Anushka Shankar)। মাত্র ৪৫ মিনিটে অসামান্য সুরের সাক্ষী থেকেছে কলকাতাবাসী। বারো বছর শহর থেকে দূরে থেকে এবার ৩০ জানুয়ারি হায়দরাবাদ থেকে শুরু হয়েছে তাঁর এই সফর। পরদিন বেঙ্গালুরু, ১ ফেব্রুয়ারি মুম্বই, ৬ ফেব্রুয়ারি পুণে, ৭ ফেব্রুয়ারি দিল্লিতে শো করে ৮ ফেব্রুয়ারি সকালে তিনি পৌঁছন কলকাতায়।

টটেনহ্যামে একবার অরিজিৎ সিংয়ের (Arijit Singh) এক অনুষ্ঠানে হঠাৎ সেতার হাতে পৌঁছে গিয়েছিলেন রবি শঙ্কর-কন্যা। সেই যুগলবন্দি আজও তরতাজা অনুরাগীদের স্মৃতিতে। সেই স্মৃতিই যেন আবার সজীব হয়ে উঠল অরিজিতের এদিনের উপস্থিতিতে।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...