Saturday, June 13, 2026

সুপ্রিম-ধাক্কা কুলদীপের, আবেদন না শুনে দিল্লি হাই কোর্টে পাঠাল শীর্ষ আদালত

Date:

Share post:

উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের (Kuldip Singh Sengar) আবেদন শুনলই না শীর্ষ আদালত। উন্নাওয়ে ধর্ষিতার বাবার হেফাজতে মৃত্যু মামলায় জামিনের আবেদন করেছিলেন কুলদীপ। সোমবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে কুলদীপের আবেদনের শুনানি ছিল। কিন্তু সেই শুনানির আবেদনের খারিজ করে দিয়ে দিল্লি হাই কোর্টে (Delhi High Court) মামলা পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।

২০১৭ সালে উন্নাওয়ে নাবালিকা গণধর্ষণের অভিযোগ ওঠে। নির্যাতিতার বাবা বাঙ্গেরমউ কেন্দ্রের চারবারের বিজেপি (BJP) বিধায়ক (এখন বহিষ্কৃত) কুলদীপ এবং তাঁর সঙ্গী শশীর বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ করেছিলেন তিনি। এর পরে, হেফাজতে নির্যাতিতার বাবার মৃত্যুর ঘটনাতেও নাম জড়ায় প্রাক্তন বিজেপি বিধায়ক। ২০২০ সালের ১৩ মার্চ নিম্ন আদালত ওই মামলায় কুলদীপকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেয়।
আরও খবরহারের মধ্যেই বড় ধাক্কা, গুরুতর চোট পেয়েও হাসপাতালে ভর্তি হলেন না ইতালি অধিনায়ক

প্রথমে সাজা স্থগিতের আবেদন করে দিল্লি হাই কোর্টেই আবেদন করেন কুলদীপ। তবে তাঁর আবেদনে সাড়া দেয়নি দিল্লি হাই কোর্ট। ১৯ জানুয়ারি সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) জামিনের আবেদন করেন কুলদীপ। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চে সেই মামলার আবেদনের শুনানি ছিল। কিন্তু শুনানি খারিজ করে দিয়ে মামলা দিল্লি হাই কোর্টে পাঠিয়েছে শীর্ষ আদালত। জানিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে দিল্লির উচ্চ আদালতকে। তবে তিন মাসের বেশি সময় নেওয়া যাবে না।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...