Tuesday, February 10, 2026

একসঙ্গে তিন পরীক্ষা: বৃহস্পতিবার থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার মুখোমুখি ৭ লক্ষ ১০ হাজার

Date:

Share post:

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। একদিকে যেমন চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে তেমনই একই দিনে শুরু হচ্ছে পুরনো সিলেবাসের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination)। সেইসঙ্গে তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষাও একইসঙ্গে শুরু হবে, তবে সেক্ষেত্রে রয়েছে সময়ের ফারাক। বিগত কয়েকবারের মতো পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র নকল করা ঠেকাতে প্রযুক্তিগত সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Higher Secondary Council)। শিক্ষকদের এসআইআর (SIR) আবহে বিএলও (BLO) হিসাবে নিযুক্ত থাকা পরিস্থিতিতে তিন পরীক্ষা এক সঙ্গে চালিয়ে যাওয়াই চ্যালেঞ্জ সংসদের।

এবছর উচ্চ মাধ্যমিক মোট পরীক্ষার্থী ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন। এর মধ্যে নতুন সিলেবাসের চতুর্থ সেমিস্টারের পরীক্ষার্থী ৬ লক্ষ ৩৫ হাজার ৮৬৪ জন। তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টরি পরীক্ষার্থী ৫৮ হাজার ৪৫২ জন। আবার চতুর্থ সেমিস্টারের পুরনো সিলেবাসের পরীক্ষার্থী ১৪ হাজার ৪৯৪ জন।

বৃহস্পতিবার চতুর্থ সেমিস্টারের (fourth semester) নতুন পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। শেষ বেলা ১২টায়। একই সঙ্গে শুরু হবে চতুর্থ সেমিস্টারের পুরনো সিলেবাসের পরীক্ষার্থীদের পরীক্ষাও। তবে ১০টায় শুরু হয়ে সেই পরীক্ষা শেষ হবে বেলা ১টায়। তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হবে বেলা ১টায়। শেষ হবে বেলা ২.১৫-তে। একই ভেন্যুতে তিন ধরনের পরীক্ষা চালিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত শিক্ষক মোতায়ন থাকছে। সেইসঙ্গে প্রশ্নপত্র গুলিয়ে যাতে না যায় তার জন্য আলাদা রঙের খাম ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন : প্রশ্নফাঁস রুখতে কিউআর কোড ও মেটাল ডিটেক্টর, বৃহস্পতিবার থেকে নিশ্ছিদ্র নিরাপত্তায় শুরু উচ্চমাধ্যমিক

উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করতে এবছর মোট ২১০৩ টি পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। প্রতি শিক্ষক পিছু ২০জন পরীক্ষার্থীর নজরদারির ব্যবস্থা করা হয়েছে। তবে শিক্ষক ও ইনভিজিলেটরের সংখ্যা গতবারের থেকে প্রায় ৭ হাজার বাড়াতে হয়েছে বলে দাবি সংসদের। সেক্ষেত্রে মাধ্যমিক স্তরের স্কুলের শিক্ষকদের পাশাপাশি প্রাথমিক স্কুলের শিক্ষকদেরও ইনভিজিলেটর হিসাবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

spot_img

Related articles

দিল্লিতে নির্বাচন কমিশনের বৈঠকে CEO: ভোটার তালিকা থেকে ভোটের নির্ঘণ্ট নিয়ে আলোচনা

সুপ্রিম কোর্টে বাংলার এসআইআর মামলার শুনানিতে বদলে গিয়েছে চলতি এসআইআর প্রক্রিয়ার বহু হিসাব নিকাশ। যে দ্রুততায় নির্বাচন কমিশন...

হাওড়ায় ভয়াবহ আগুন: ভষ্মীভূত দুটি গুদাম

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল দু’টি গুদাম। সোমবার গভীর রাতে হাওড়ার (Howrah) আমতার গগন মোড়ে ভয়াবহ আগুনে...

সুপ্রিম কোর্টে আবার পিছিয়ে গেল আইপ্যাক-ইডি মামলার শুনানি

আরও একবার সুপ্রিম কোর্টে ঝুলে রইল আইপ্যাক-ইডি মামলার শুনানি। পরপর দুই সপ্তাহে একই ভাবে কোনও পর্যবেক্ষণ সুপ্রিমকোর্ট (Supreme...

পিএম কেয়ার নিয়ে প্রশ্ন তোলা যাবে না সংসদে: প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশ নিয়ে প্রশ্ন

কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগে সরব হয়েছিল বিরোধীরা ফের একবার আলোচনায় সেই পিএম কেয়ার ফান্ড (PM...